পঞ্চগড়ের গরিনাবাড়ি ইউনিয়নের সরকারপাড়া এলাকায় দুপুরবেলা মরিচ তুলতে গিয়ে একটি অচেনা প্রাণী দেখে চিৎকার করে ওঠেন কয়েকজন নারী। পাশের ভুট্টাখেতে ঘোড়া বা হরিণ সদৃশ প্রাণীটিকে দেখতে পেয়ে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে ভুট্টাখেতজুড়ে খোঁজ শুরু করেন। তখনই শুরু হয় প্রাণীটির ছোটাছুটি।একপর্যায়ে শতাধিক লোক একত্রিত হয়ে বেশ কিছুক্ষণ অনুসরণের পর প্রাণীটিকে ধরে ফেলেন এবং একটি ছায়াঘেরা স্থানে নিয়ে যান। পরে স্থানীয়রা ক্ষতবিক্ষত প্রাণীটির শরীরে প্রাথমিক চিকিৎসা দেন এবং ঠান্ডা পানি ঢেলে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেন। এরপর বন বিভাগকে খবর দেওয়া হলে কর্মকর্তারা ঘটনাস্থলে এসে একটি ভ্যানে করে প্রাণীটিকে পঞ্চগড় বন বিভাগ কার্যালয়ে নিয়ে যান।রোববার দুপুর ১২টা থেকে ২টার মধ্যে এই ঘটনাটি ঘটে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, এটি ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে। কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় মুখ, মাথা ও পায়ে আঘাত পেয়ে প্রাণীটির শরীরে গভীর ক্ষত হয়েছে।পরে বন বিভাগের কর্মীরা জানিয়ে দেন, উদ্ধারকৃত প্রাণীটি একটি স্ত্রী নীলগাই, বয়স আনুমানিক দুই বছর। পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসকেরা এর প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন।পঞ্চগড় ভেটেরিনারি হাসপাতালের ভেট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রেজাউল করিম বলেন, “প্রাণীটির শরীরে ছয়-সাত দিন আগের ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করছি, সীমান্ত পেরোনোর সময় কাঁটাতারের আঘাতে এ রকম ক্ষত হয়েছে।”পঞ্চগড় বন বিভাগের সদর উপজেলা বিট কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, উদ্ধার করে নীলগাইটিকে বন বিভাগের কার্যালয়ে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদোন্নতি পাওয়া ৬২ পুলিশ কর্মকর্তাকে একযোগে পদায়ন
পদোন্নতি পাওয়া ৬২ পুলিশ কর্মকর্তাকে একযোগে পদায়ন

সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ৬২ কর্মকর্তাকে একযোগে পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের পার্সোনাল Read more

রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র
রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র

রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনও সমস্যার সমাধান হয় না। সমাজের মানসিকতা তথা আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে কে গ্রহণযোগ্য Read more

কোটি টাকার চেক ছুঁড়ে মারলেন পাকিস্তানের অধিনায়ক, নেপথ্যে যে কারণ
কোটি টাকার চেক ছুঁড়ে মারলেন পাকিস্তানের অধিনায়ক, নেপথ্যে যে কারণ

এবার এশিয়া কাপে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ভারতের কাছে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাটকীয় কাণ্ড ঘটিয়েছেন পাকিস্তানের অধিনায়ক Read more

আবারও ছাটাঁই করছে মাইক্রোসফট, চাকরি হারাতে পারে ৯ হাজার কর্মী
আবারও ছাটাঁই করছে মাইক্রোসফট, চাকরি হারাতে পারে ৯ হাজার কর্মী

বিশ্বজুড়ে বড় আকারের কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবে মাইক্রোসফট ঘোষণা দিয়েছে যে, তারা বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলিতে চাকরির বাজারের তীব্রতার আরেকটি ইঙ্গিত Read more

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) অংশগ্রহণকারী সব দেশ এবং প্রতিষ্ঠানকে পারস্পরিক সহযোগিতা এবং অংশীদারিত্বের চেতনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন