গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আর্থিক প্রতিষ্ঠান নগদ পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মীদের মারধর করে ৯৮ লাখ টাকা লুট করে করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের ধরার আশ্বাস দিয়ে গণমাধ্যম কর্মীদের বিষয়টি না জানানোর অনুরোধ করেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল বিকেল পৌনে ৬টার দিকে চান্দনা চৌরাস্তায় রিয়াজ টাওয়ারের ৬ তলায় নগদের মাল্টি পয়েন্ট বিডি নামের ব্যবসাপ্রতিষ্ঠানে ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে কয়েকজন। এ সময় তারা প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে। একপর্যায়ে প্রতিষ্ঠানের ভল্ট থেকে ৯৮ লাখ ১৮ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে শনিবার দুপুরে নগদ পয়েন্টের জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ একরামুল হক অভিযোগ করে বলেন, ‘ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতরা প্রতিষ্ঠানের ৯৮ লাখ ১৮ হাজার টাকা লুট করেছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের সময় দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে বিষয়টি গণমাধ্যম কর্মীদের না জানাতে আমাদের অনুরোধ করেন।এ ব্যাপারে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়সার আহমেদ কে মুঠোফোনে কল দিলে তার কোন সংযোগ পাইনি প্রতিবেদক। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘এই পরিস্থিতিতে ভারতে খেলা অসম্ভব’
‘এই পরিস্থিতিতে ভারতে খেলা অসম্ভব’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে চলমান ‘উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি’ এবং ‘বাংলাদেশবিদ্বেষী ক্যাম্পেইন’-এর কারণে দেশটিতে গিয়ে বিশ্বকাপ খেলা কোনোভাবেই সম্ভব নয় বলে Read more

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিনে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। Read more

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক দল ঘোষণা

আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ টুর্নামেন্টের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়ােড ঘোষণা করেছে Read more

গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা 
গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা 

"স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠন সমূহকে সম্পৃক্তকরণ জরুরী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে। সোমবার (২৬ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, Read more

পত্রিকা: ‘হাদির মৃত্যুর পর ছড়িয়ে পড়ে সহিংসতা, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা’
পত্রিকা: ‘হাদির মৃত্যুর পর ছড়িয়ে পড়ে সহিংসতা, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা’

আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর পাতাজুড়ে শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর এবং এই সংবাদ আসার পর দেশের নানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন