সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ বহনকারী উড়োজাহাজ দেশে পৌঁছেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করে।এর আগে, নিহত শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী উড়োজাহাজটি শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।গত ১৩ ডিসেম্বর (শনিবার) সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (UNISFA)-এর আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠী আকস্মিকভাবে সেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ছয় জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারান।নিহত ৬ জন শান্তিরক্ষী হলেন- কর্পোরাল মো. মাসুদ রানা, সৈনিক শামীম রেজা, সৈনিক মো. মমিনুল ইসলাম, সৈনিক শান্ত মণ্ডল, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।হামলায় ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন। তারা হলেন- লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, কর্পোরাল আফরোজা পারভিন ইতি, ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, সৈনিক মো. মেজবাউল কবির, সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, সৈনিক চুমকি আক্তার এবং সৈনিক মো. মানাজির আহসান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের দাবি জানালেন জামায়াতের সাবেক আমির
নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের দাবি জানালেন জামায়াতের সাবেক আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মুজিবুর রহমান রহমান বলেছেন, সংস্কারের আগে কোনোভাবেই নির্বাচন চাইনা। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের কলঙ্ক Read more

অতীতে যেমন দেখেছেন, তেমনই থাকবো: ডিসি সারওয়ার
অতীতে যেমন দেখেছেন, তেমনই থাকবো: ডিসি সারওয়ার

সিলেটে নবনিযুক্ত জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সারওয়ার আলম। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি জেলা Read more

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই। শনিবার (০৫ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস Read more

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধানের ইমেইল হ্যাক করল ইরানি হ্যাকাররা
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধানের ইমেইল হ্যাক করল ইরানি হ্যাকাররা

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান কাস প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করেছেন ইরানি হ্যাকাররা। এরপর সেখান থেকে নেওয়া বিভিন্ন ছবি Read more

টানা ১০ দিন ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ
টানা ১০ দিন ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিন ছুটির পর আজ (রোববার) থেকে খুলছে সরকারি সব অফিস। একইসঙ্গে আদালতের কার্যক্রমও স্বাভাবিক Read more

জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: সালাহউদ্দিন আহমদ
জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদে উল্লিখিত সুপারিশগুলো বাস্তবায়নে মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোরই নিতে হবে। বৃহস্পতিবার (১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন