রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। বিপরীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন প্রস্তুত।এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, রাশিয়া অবশেষে যুদ্ধ শেষ করার কথা ভাবছে— এটি একটি ইতিবাচক সংকেত। সারা বিশ্বই বহুদিন ধরে এর জন্য অপেক্ষা করছিল। আর যেকোনো যুদ্ধ সত্যিকারে শেষ করতে হলে প্রথম ধাপ হলো যুদ্ধবিরতি।তিনি বলেন, আর একটি দিনও এই হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার কোনো মানে নেই। আমরা আশা করি রাশিয়া আগামীকাল, ১২ মে থেকে একটি পূর্ণ, স্থায়ী ও বিশ্বাসযোগ্য যুদ্ধবিরতির ঘোষণা দেবে— এবং ইউক্রেন আলোচনায় বসার জন্য প্রস্তুত।এর আগে শনিবার রাতে ক্রেমলিন থেকে দেওয়া ভাষণে পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়ে বলেছেন, কোনো বিলম্ব ছাড়াই, ১৫ মে’র মধ্যেই এটি শুরু হওয়া উচিত।পুতিন বলেন, আমরা সিরিয়াস আলোচনা চাই… সংঘাতের মূল কারণ উপড়ে ফেলতে এবং একটি দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তির দিকে এগিয়ে যাওয়া শুরু করতে চাই।  ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ও ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁসহ ইউরোপীয় নেতারা ইউক্রেন সফর করে রাশিয়াকে ৩০-দিনের শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার আহ্বান জানানোর পর পুতিন এমন প্রস্তাব দিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেছেন সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী
মারা গেছেন সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী

সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকী মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তার মৃত্যু Read more

বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে ডুবে নিখোঁজ বাবুল সিকদার (৬৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। রবিবার (২২ মার্চ) বেলা Read more

সময়ের কণ্ঠস্বরের সাংবাদিককে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
সময়ের কণ্ঠস্বরের সাংবাদিককে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে গাড়িচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ সিডিএ চালকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার Read more

খাতা জমা দিতে দেরি হওয়ায় ১৬ শিক্ষার্থীকে বেত্রাঘাত, হাসপাতালে ২
খাতা জমা দিতে দেরি হওয়ায় ১৬ শিক্ষার্থীকে বেত্রাঘাত, হাসপাতালে ২

শেরপুর শহরের গোপালবাড়ির ইউনাইটেড স্কুলের পঞ্চম শ্রেণির ১৬ শিক্ষার্থীকে বেধড়ক বেত্রাঘাতের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় দুই শিক্ষার্থীকে Read more

সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা
সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক Read more

নক্ষত্রের বিদায়, আলো রেখে গেল ইতিহাসে
নক্ষত্রের বিদায়, আলো রেখে গেল ইতিহাসে

"যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়"আজ বাংলাদেশের রাজনীতির আকাশের এক উজ্জ্বল নক্ষত্র চলে গেলেন। চিরবিদায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন