নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মো. ইমন (২৪) ও রিফাত (২০) নামে মোটরসাইকেল আরোহী দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ইমন ঘটনাস্থলে এবং রিফাতকে আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মারা যায়।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৌমুহনী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ইমন (২৪) উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লতিফপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে এবং নুর হোসেন রিফাত (২০) একই গ্রামের আব্দুল হক ডাক্তার বাড়ির আব্দুল হকের ছেলে।নিহত রিফাতের বড় ভাই রাকিব জানান, ইমন ও রিফাত উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা। তারা দুজনই একসাথে ইলেকট্রিক প্লাম্বারের কাজ শিখেছে। বৃহস্পতিবার সকালে তারা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ইলেকট্রিক প্লাম্বারের কাজ করার জন্য চৌমুহনী বাজার এলাকায় যাচ্ছিল। যাত্রাপথে মোটরসাইকেলটি চৌমুহনী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুর পোল এলাকায় পৌঁছালে চৌমুহনী গামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে পিছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দু’জনেই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে। সেখান থেকে রিফাতকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর পরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রেন ছাড়তে দেরি, পাবনায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
ট্রেন ছাড়তে দেরি, পাবনায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর একতা এক্সপ্রেসের যাত্রী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

সাবেক বার্সার তারকার গোপনাঙ্গে কামড় বসাল কুকুর
সাবেক বার্সার তারকার গোপনাঙ্গে কামড় বসাল কুকুর

গ্রিসের থেসালেনিকির একটি সড়কে নিজের পোষা কুকুর নিয়ে হাঁটছিলেন সাবেক বার্সা ফুটবলার করলেস পেরেস। কিন্তু বিকেলের এই অবসর কাটানোর সময় Read more

৪৮ ঘণ্টার আল্টিমেটামের পরেও হয়নি সমাধান, অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা
৪৮ ঘণ্টার আল্টিমেটামের পরেও হয়নি সমাধান, অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে চলমান অস্থিরতা নিরসনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সঙ্গে বৈঠকে বসেন। Read more

হামাস ধ্বংসে নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে : রুবিও
হামাস ধ্বংসে নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে : রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার হলো ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং হামাসের ধ্বংস। আর এই লক্ষ্যে ওয়াশিংটন প্রধানমন্ত্রী Read more

শরীয়তপুরে অটোরিকশা চালকের চোখ উপড়ে, রগ কেটে নৃশংস হামলা
শরীয়তপুরে অটোরিকশা চালকের চোখ উপড়ে, রগ কেটে নৃশংস হামলা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় রমজান মোল্লা (৩৮) নামের এক অটোরিকশা চালকের দুই চোখ উপড়ে ফেলার পাশাপাশি হাত-পায়ের রগ Read more

রাস্তা বন্ধ করে চলাচল করা জিএমপির সেই কমিশনারকে প্রত্যাহার
রাস্তা বন্ধ করে চলাচল করা জিএমপির সেই কমিশনারকে প্রত্যাহার

সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন