চট্টগ্রামের সাতকানিয়ায় গাঁজা সেবন করে এলাকায় জনশান্তি বিনষ্টের অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলিয়াইশ ইউনিয়নের একটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিছু মাদকাসক্ত ব্যক্তি প্রকাশ্যে গাঁজা সেবন করে পরিবেশ নষ্ট করছে এবং পথচারী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের নেতৃত্বে এবং সাতকানিয়া থানা পুলিশের সক্রিয় সহযোগিতায় পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকে আরমান উদ্দিন (২৭) নামে এক যুবককে আটক করা হয়। তিনি কলিয়াইশ ইউনিয়নের কালিয়াইশ গ্রামের বাসিন্দা মোজাফ্ফর আহামদের ছেলে।ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার এবং প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে তাকে তাৎক্ষণিকভাবে ১০০ টাকা জরিমানা এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকসেবন ও এর সাথে সংশ্লিষ্ট যেকোনো অপরাধ কঠোরভাবে দমন করা হবে। জনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। তাই যেকোনো অপরাধের তথ্য প্রশাসনকে জানাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ইন্টারনেটের খরব কমছে আরও তিন স্তরে
দেশে ইন্টারনেটের খরব কমছে আরও তিন স্তরে

 দেশে নতুন তিনটি স্তরে ইন্টারনেটের খরচ কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন নীতি নির্ধারকরা। আইটিসি, আইআইজি ও এনটিটিএন পর্যায়ে মূল্য হ্রাস করবেন Read more

পত্রিকা: ‘দাবার ছক সাজিয়েছে ইরান-চীন!’
পত্রিকা: ‘দাবার ছক সাজিয়েছে ইরান-চীন!’

হরমুজ প্রণালি নিয়ে আরও বিপাকে পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রণালি খুলে দিতে সাহায্য চাওয়ার পর তা নাকচ Read more

মাদারীপুরে সদর উপজেলায় দুদকের অভিযান
মাদারীপুরে সদর উপজেলায় দুদকের অভিযান

মাদারীপুর সদর উপজেলায় বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার প্রকল্প Read more

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিচ্ছে আরব আমিরাত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিচ্ছে আরব আমিরাত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক নাটকীয় মোড় নিতে যাচ্ছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ইরানের দখলমুক্ত করতে এবার সরাসরি সামরিক শক্তি Read more

স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর প্রেমিকের সঙ্গে বিয়ে
স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর প্রেমিকের সঙ্গে বিয়ে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ জুন) উপজেলার দক্ষিণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন