জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপিসহ বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদলের প্যানেল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ৪ টায় ভাসানী হলে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী বৈশাখী ভোট বর্জনের ঘোষণা দেন। এ সময় প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. শেখ সাদী হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।ছাত্রদলের প্যানেল নির্বাচন কমিশনের প্রতি ৯ দফা অনিয়মের লিখিত অভিযোগ পেশ করেছে। তারা অভিযোগ করে, দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসার আশাবাদ ব্যক্ত করা হলেও বাস্তবে নির্বাচনী পরিবেশ ছিল প্রশ্নবিদ্ধ।ছাত্রদলের বক্তব্যে বলা হয়, ‘আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছিলাম। কিন্তু আজকের ভোট গ্রহণের সময় বিভিন্ন অসঙ্গতি আমাদেরকে হতাশ করেছে। একটি নির্দিষ্ট গোষ্ঠীকে জেতানোর জন্য প্রশাসন ফ্যাসিবাদ স্টাইলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে।’ ছাত্রদলের অভিযোগসমূহ১। যথাসময়ে ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেয়া।২। প্রার্থীদেরকে ভোটকেন্দ্র পরিদর্শন করতে দেয়া হয়নি।৩। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ভোট গ্রহণকালে শিবির সমর্থিত প্যানেল ভোটারদের হাতে লিফলেট বিতরণ করে।৪। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে জাল ভোট দেয়া ও ভিপি প্রার্থীকে হেনস্থা করা হয়।৫। কিছু কেন্দ্রে ভোট গ্রহণকালে বিদ্যুৎ সরবরাহ না থাকায় একটি মহল ভোট কারচুপির মহোৎসবে মেতে ওঠে।৬। কিছু কেন্দ্রের ভোটার অনুপাতে বুথের সংখ্যা কম হওয়ায় ভোটারদের ভোগান্তি হয়।৭। অধিকাংশ ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে অমোছনীয় কালি ব্যবহার না করায় একই ব্যক্তি একাধিক ভোট প্রদান করতে পেরেছে।৮। ভোটার তালিকায় প্রার্থীদের ছবি না থাকায় একজনের ভোট আরেকজন দিয়ে দিয়েছে।৯। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদে তিন জন কার্যকরী সদস্যকে ভোট দেয়ার কথা থাকলেও ব্যালটে একজনের নাম উল্লেখ ছিল বলে অভিযোগ করে ছাত্রদল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ের জন্য ঋণ দিচ্ছে ব্যাংক, জেনে নিন কিভাবে নিতে পারবেন
বিয়ের জন্য ঋণ দিচ্ছে ব্যাংক, জেনে নিন কিভাবে নিতে পারবেন

হাতে টাকাপয়সা না থাকার কারণে হতাশার মধ্য আছেন। অথচ বিয়ের কথা ভাবছেন? তাদের জন্য ‘বিবাহ ঋণ’ এখন অনেক ব্যাংকে সহজলভ্য।মানুষের Read more

২০২৫ সালেই পুষ্টির অভাবে নাইজেরিয়ায় ৬৫২ জন শিশুর মৃত্যু
২০২৫ সালেই পুষ্টির অভাবে নাইজেরিয়ায় ৬৫২ জন শিশুর মৃত্যু

পুষ্টিহীনতায় ভুগে গত ছয় মাসে নাইজেরিয়ার কাতসিনা রাজ্যে অন্তত ৬৫২ জন শিশুর মৃত্যু হয়েছে। ডক্টর উইথআউট বর্ডার এ তথ্য জানিয়েছে। Read more

যে কারণে আপনি এখনো সিঙ্গেল
যে কারণে আপনি এখনো সিঙ্গেল

বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্মে রিলেশনশিপের নানা গল্প চোখে পড়তে থাকে। সামাজিক মাধ্যম ও ডেটিং অ্যাপের যুগে দ্রুত সম্পর্ক গড়ে ওঠা Read more

খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস
খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।বৃহস্পতিবার রাতে Read more

বাংলাদেশের সীমান্তে ভারত কাদের ঠেলে দিচ্ছে?
বাংলাদেশের সীমান্তে ভারত কাদের ঠেলে দিচ্ছে?

বেআইনি ভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের ধরতে যে অভিযান চলছে কয়েকটি রাজ্যে, সেখানে ধৃতদের কি বাংলাদেশে ফেরত পাঠানোর পদ্ধতি আইনসম্মত?

আঙুল ফুলে কলাগাছ পিআইও মনসুরের! গ্রামে বিলাসবহুল বাড়ি নিয়ে প্রশ্ন
আঙুল ফুলে কলাগাছ পিআইও মনসুরের! গ্রামে বিলাসবহুল বাড়ি নিয়ে প্রশ্ন

সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত মেহেরপুরের গাংনী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমানের বিরুদ্ধে একের পর এক প্রকল্পের অর্থ আত্মসাতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন