নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে তরুণেরা। ‘জেনারেশন জেড’ নামে পরিচিত নতুন প্রজন্মের এই বিক্ষোভ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।সরকারবিরোধী এই আন্দোলনে পুলিশের গুলিতে এখন পর্যন্ত অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক। পুলিশের দাবি, সহিংসতা রুখতেই তারা টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং জলকামান ব্যবহার করেছে।এই আন্দোলনের কারণে বিপাকে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজ খেলতে এখন দেশটিতে অবস্থান করছেন জামাল ভূঁইয়ারা। এর মধ্যে গত ৬ সেপ্টেম্বর নেপালের সঙ্গে প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলার কথা রয়েছে।কিন্তু আন্দোলনের কারণে সেই ম্যাচের প্রস্তুতি নিতে পারছে না হাভিয়ের কাবরেরার শিষ্যরা। আজ (সোমবার) বেলা তিনটায় কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় প্র্যাকটিস সেশনের জন্য নির্ধারিত সময়ে হোটেল থেকে বের হতে পারেনি দল। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বেলা ৩ টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি আপাতত স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

সিরাজদিখানে হাউজিং ব্যবসা বিরোধে ঘরে আগুন ও ভাঙচুর
সিরাজদিখানে হাউজিং ব্যবসা বিরোধে ঘরে আগুন ও ভাঙচুর

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের বেগম বাজারে রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আধিপত্য বিস্তার ও হাউজিং ব্যবসার Read more

নড়াইলে ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
নড়াইলে ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের ডোবা থেকে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২০ জুলাই) সন্ধ্যা Read more

বিরামপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
বিরামপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

দিনাজপুরের বিরামপুরে বজ্রপাতে ডিস্ট্রিক্ট প্রিন্স (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের Read more

শ্রীপুরে হিন্দু ধর্মাবলম্বীসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান
শ্রীপুরে হিন্দু ধর্মাবলম্বীসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের দলজোড় গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীয়ের আয়োজনে অনুষ্ঠিত গ্রাম কমিটি গঠন অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন Read more

নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা আছে: সিইসি
নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা আছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমান সরকার নির্বাচন কমিশনের ওপর পূর্ণ আস্থা রাখে। নির্বাচন কমিশন তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন