আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ মাছ শর্তসাপেক্ষে রফতানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতিবছরের মতো চলতি বছরও দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ ভারতে শর্তসাপেক্ষে রফতানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগ্রহী রফতানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বরের (বিকেল ৫টা) মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে হার্ড কপিতে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রফতানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদফতরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিল দাখিল করতে হবে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রফতানি মূল্য ১২.৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে যারা আহ্বান ছাড়াই আবেদন করেছেন, তাদেরকেও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে গত বছর দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে পরে সেটির পরিমাণ ২ হাজার ৪২০ টন করা হয়েছিল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় পানির জন্য অপেক্ষারত শিশুদের হত্যার পর ইসরায়েলের ভুল স্বীকার
গাজায় পানির জন্য অপেক্ষারত শিশুদের হত্যার পর ইসরায়েলের ভুল স্বীকার

অবরুদ্ধ গাজায় পানির জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৬ শিশু রয়েছে। Read more

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের খবর ‘অসত্য’: পররাষ্ট্র উপদেষ্টা
ভারতের সঙ্গে চুক্তি বাতিলের খবর ‘অসত্য’: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল করা হয়েছে-যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এমন দাবি অস্বীকার Read more

সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেল
সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেল

কণ্ঠশিল্পী সালমা আক্তার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানালেন তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূরে সাগর। আজ সন্ধ্যায় সামাজিক মাধ্যমে Read more

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসকর আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোরে Read more

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো, নেওয়া হচ্ছে নিউইয়র্ক
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো, নেওয়া হচ্ছে নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে আটক হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাম মাদুরো ও তার স্ত্রী যুদ্ধজাহাজে আছেন। তাদের নিউইয়র্কে আনা হচ্ছে। সংবাদমাধ্যম ফক্স Read more

দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া
দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে। বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন