মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বৃষ্টি অথবা ভারি বৃষ্টি হতে পারে।শুক্রবার (১৫ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা ভারি বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর পুনঃ এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে, উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এমন অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর পুনঃ তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।অন্যদিকে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না : ইসি মাছউদ
খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না : ইসি মাছউদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।আজ মঙ্গলবার Read more

২৭ বছরের যাত্রায় থেমে গেল সিইউএফএল, গ্যাস সংকটে বন্ধ উৎপাদন
২৭ বছরের যাত্রায় থেমে গেল সিইউএফএল, গ্যাস সংকটে বন্ধ উৎপাদন

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড (সিইউএফএল) ২৭ বছর ধরে কৃষি ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ Read more

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ৬ ডিন
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ৬ ডিন

আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থি ছয় ডিন। পদত্যাগ দাবিতে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ প্রশাসন ভবনে Read more

নেত্রকোনায় অফিস সহকারীকে মারধরের অভিযোগে আটক ১
নেত্রকোনায় অফিস সহকারীকে মারধরের অভিযোগে আটক ১

নেত্রকোনায় প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারীকে মারধরের অভিযোগে অমিতাভ বিশ্বাস (৩৫) নামে এক ভূয়া সাংবাদিক পরিচয়ধারীকে আটক করেছে মডেল থানা Read more

বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের সাত দিনের রিমান্ড চেয়েছে দুদক
বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের সাত দিনের রিমান্ড চেয়েছে দুদক

বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনের সাত দিনের রিমান্ড Read more

ব্র্যাডম্যানের শতাব্দী পুরোনো রেকর্ড ভাঙলেন হেড
ব্র্যাডম্যানের শতাব্দী পুরোনো রেকর্ড ভাঙলেন হেড

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—যে সংস্করণই হোক, প্রতিপক্ষ দলের কাছে মূর্তিমান এক আতঙ্ক ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার আজ ভেঙে দিলেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন