বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘নির্বাচন পেছানোর সুযোগ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় যাবে, তারেক রহমান হবেন আগামীর প্রধানমন্ত্রী।’ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে বিএনপির ঠাকুরগাঁও জেলা সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য প্রদানের সময় তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘বাপের জন্মেও শুনি নাই রাতে ভোট হয়, শেখ হাসিনা সেটা করে গেছে, কার মেয়ে, শেখ মুজিবের মেয়ে। অথচ আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এরা প্রশ্ন তোলে।”৭৪ এর দুর্ভিক্ষে ১০ লক্ষ মানুষ মারা গেছিল শেখ মুজিবের আমলে। তার মেয়ে শেখ হাসিনা। পুরো পরিবারটা ধারাবাহিক চোর, ব্যান্ডেট চোর।’তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ আবার ফাল পারছে, নির্বাচনে নাকি আসবে। এদেশের জনগণ তা হতে দিবে না।”অন্তবর্তীকালীন সরকার বিচার প্রক্রিয়া শুরু করেছে। বিএনপি তাতে সহযোগিতা করেছেন। আসল বিচার হবে সরকার গঠনের পর। বিএনপি সরকার গঠনের পর সব বিচার করবে।’তারেক রহমানের কথা টেনে ধরে তিনি বলেন, ‘ওয়ান এলিভেনে তারেক রহমানকে হত্যার চেষ্টা করেছিল। অথচ তিনিই কঠিন সময়ে দেশের হাল ধরে জনগণকে রক্ষা করে যাচ্ছেন।’এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব। এ সময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন। সাত বছর আট মাস পর দলীয় সম্মেলন ঘিরে সকাল থেকে উৎসবমুখর ঠাকুরগাঁও জেলার নেতাকর্মীরা। পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভার ৮০৮ জন কাউন্সিলর ভোট দিয়ে জেলার নেতৃত্ব নির্বাচন করবেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘জামায়াত-এনসিপি আলোচনার মাঝে আট দলে টানাপোড়েন’
পত্রিকা: ‘জামায়াত-এনসিপি আলোচনার মাঝে আট দলে টানাপোড়েন’

তারেক রহমানের দেশে ফেরা সংক্রান্ত নানা খবর আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর পাতাজুড়ে প্রাধান্য পেয়েছে। এছাড়া, নির্বাচনী সমঝোতার পথে Read more

কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৪
কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৪

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বজ্রপাতে টহলরত অবস্থায় রিয়াদ হোসেন (৩২) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় বিজিবি এক হাবিলদার, Read more

জাকসুতে ভোট গণনাকালে সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু
জাকসুতে ভোট গণনাকালে সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে পোলিং এজেন্টের দায়িত্ব পালনকালে Read more

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে আটক ৩
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে আটক ৩

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদের আটক Read more

খালেদা জিয়ার জানাজা পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ
খালেদা জিয়ার জানাজা পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন