নেত্রকোনার আটপাড়ায় অটো রাইসমিলে আকাশ মিয়া (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (০৬ আগস্ট) রাতে উপজেলার ইটাখলা এলাকায় আবু সাঈদ আটো রাইসমিলে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের মৃত রাহাবুল মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিলটির মালিক আবু সাঈদ মারা যাওয়ার পর এক বছর বন্ধ ছিল। গত জুলাই মাসের ২৮ তারিখ উপজেলার গাভুরকাছ গ্রামের ওমর হাসান, মাঈনুল হাসান মিল্টন ও মোবারকপুর গ্রামের রুহুল আমিন এই তিনজন শেয়ারে পুনরায় মিলটি চালু করে। মিলটিতে ১৮ থেকে ২০ জন শ্রমিক কাজ করে। আজ রাতে কাজ করার সময় সকলের অজান্তে আকাশ মিয়া আহত হয়। পরে হঠাৎ করে অন্য শ্রমিকরা আকাশকে পড়ে থাকতে দেখে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। মিলের শ্রমিক পরিতোষ জানান, মিলে কাজ করার সময় হঠাৎ কখন আকাশ আহত হয় এবং মারা যায়, কেউ খেলায় করেনি। শরীরে কোথাও কোন ক্ষতের চিহ্ন নেই। তবে কাজ করার সময় কোন প্রকার সেফটির কিছু না পড়ায় এ ঘটনাটি ঘটতে পারে। আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, মরদেহ আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই মারা গিয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে, ময়নাতদন্তের জন্য নেত্রকোনা পাঠানো হবে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙ্গামাটিতে পিকআপ খাদে পড়ে নিহত ২
রাঙ্গামাটিতে পিকআপ খাদে পড়ে নিহত ২

রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় গাছ বোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত ও একজন গুরুতর আহত Read more

সীতাকুণ্ডে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির দিদার
সীতাকুণ্ডে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির দিদার

বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিলেন জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম।শুক্রবার (০৪ জুলাই) সীতাকুণ্ড উপজেলা Read more

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় পাবিপ্রবি প্রশাসনের আতিথেয়তায় মুগ্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় পাবিপ্রবি প্রশাসনের আতিথেয়তায় মুগ্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের  স্নাতক (সম্মান) শ্রেণির 'এ' ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। পাবনা বিজ্ঞান Read more

দূর্গম নয় মাইল এলাকায় চিকিৎসা সেবা দিয়েছে দীঘিনালা জোন
দূর্গম নয় মাইল এলাকায় চিকিৎসা সেবা দিয়েছে দীঘিনালা জোন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করনের লক্ষ্যে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা সেনা Read more

তথ্য অধিকার আইন সম্পর্কে জানে না দেশের ৭৫ শতাংশ মানুষ
তথ্য অধিকার আইন সম্পর্কে জানে না দেশের ৭৫ শতাংশ মানুষ

আজ ২৮ সেপ্টেম্বর, ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’। তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। ইউনেস্কো স্বীকৃত এ দিবসটির Read more

পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ উত্তেজনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন