চট্টগ্রামের বাঁশখালীতে দাওয়াত না পেয়ে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার কেবি কনভেনশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে চেচুরিয়ার কেবি কনভেনশন সেন্টারে পূর্ব বৈলছড়ি নতুন পাড়া এলাকার জাফর আহমদের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে চেচুরিয়া ভোলারঘাটা এলাকার মনছপ আলির মেয়ে রহিমা আক্তারের বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ ধার্য্য ছিল।পাত্র পক্ষের অভিযোগ, দাওয়াত না দেওয়ায় বরের আপন বোন খালেদা বেগমের স্বামী রশিদ আহমেদের নেতৃত্বে বিয়ের অনুষ্ঠানে হামলা করা হয়। বিয়ের শেষ পর্যায়ে নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় বরযাত্রীদের ওপর হামলা করা হয়।এসময় বরের শেরওয়ানি এবং নববধূর স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করেন বরপক্ষ। এ ঘটনায় বর জসিম উদ্দীন, বাবা জাফর আহমদ, ভাই জমির উদ্দীন, বোন গোলতাজ বেগম, নাছিমা আক্তার ও বোনের জামাই ফজল কাদেরসহ অন্তত ১০ জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করছে বলে জানা যায়।অপর এক সূত্রে জানা যায়, বোন খালেদা বেগমের টাকা ও স্বর্ণালংকার বন্ধক দিয়ে ভাই জসিম উদ্দীনকে বিদেশ পাঠায়। সে টাকা পরিশোধ না করে বিয়ের আয়োজন করা হয়। এমনকি বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ভাই-বোনের মধ্যে ঝগড়া হলে সেখানে উপস্থিত সকলে জড়ো হয়ে পড়ে।বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ভাই-বোনের টাকা পয়সা দেনা-পাওনা নিয়ে একটা ঘটনা হয়েছে শুনেছি। তবে সেটা ক্লাবে না রাস্তায়। এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান
সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরে পবিত্র ওমরাহ পালনে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন। আজ রবিবার (২৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত Read more

ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন
ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন

ভোলায়  সিএনজি চালিত অটোরিকশা মালিক ও চালকদের উপর জেলা প্রশাসনের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা Read more

আখাউড়া সীমান্তে বি এস এফের গুলিতে এক বাংলাদেশী আহত
আখাউড়া সীমান্তে বি এস এফের গুলিতে এক বাংলাদেশী আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফের গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।শুক্রবার(২৫ এপ্রিল) দুপুর এক Read more

পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে কাশ্মিরের সম্পর্ক নেই: জয়শঙ্কর
পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে কাশ্মিরের সম্পর্ক নেই: জয়শঙ্কর

জম্মু ও কাশ্মিরের দখল নিয়ে গত ৭ দশকেরও বেশি সময় ধরে দ্বন্দ্ব চলছে দক্ষিণ এশিয়ার ২ প্রতিবেশী ভারত ও পাকিস্তানের Read more

ঋণ করে চল্লিশা: ধর্মীয় শিক্ষার অভাব বললেন শায়খ আহমাদুল্লাহ
ঋণ করে চল্লিশা: ধর্মীয় শিক্ষার অভাব বললেন শায়খ আহমাদুল্লাহ

অতি সম্প্রতি এক ঋণগ্রস্ত ব্যক্তির আত্মহননের পর তার পরিবার ঋণ করে চল্লিশা পালন করেছে। এ ঘটনাকে ধর্মীয় শিক্ষার অভাব বলে Read more

টোফু নাকি পনির, কোনটি খেলে বেশি লাভ
টোফু নাকি পনির, কোনটি খেলে বেশি লাভ

দেখতে একরকম মনে হলেও টোফু এবং পনির কিন্তু এক নয়। দুটোই স্বাস্থ্যকর খাবার হিসেবে পরিচিত হলেও দুটোর পার্থক্য বেশির ভাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন