নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে ইজিবাইক, অটোভ্যান ও ট্রলির সংঘর্ষে আফসার আলী ও হায়দার আলী নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬ জন। আজ শনিবার (৩ জানুয়ারি) বেলা ১০ টার দিকে নাজিরপুর ইউনিয়নের জোলারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আফসার আলী উপজেলার বীরবাজার মোল্লাপাড়ার আকবর আলীর ছেলে ও হায়দার আলী একই মহল্লার হাকিম আলীর ছেলে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার ও স্থানীয়রা জানান, নাজিরপুর ইউনিয়নের হালসা-নাজিরপুর আঞ্চলিক সড়কের জোলারকান্দি এলাকায় একটি ইজিবাইক ও অটোভানের সংঘর্ষ হয়। এতে অটো ভ্যান ও ইজিবাইকের ৭/৮ জন যাত্রী সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় মাল বোঝাই একটি এসে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আফসার আলীর মৃত্যু হয়। আহত হন ৬ জন।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের নাটোর সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে আহতদের মধ্যে হায়দার আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আফসার আলীর মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ ঘণ্টা পর পানিতে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
৬ ঘণ্টা পর পানিতে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর এলাকায় ভৈরব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ ৬ ঘণ্টা পর উদ্ধার করেছে Read more

ভারতকে পারমাণবিক সংঘাতের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের
ভারতকে পারমাণবিক সংঘাতের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের

আফগানিস্তানের সঙ্গে সংঘাতের মাঝে চিরবৈরী প্রতিবেশী ভারতের বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। দেশটির এই Read more

ভোলার লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ঢল, সড়কে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
ভোলার লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ঢল, সড়কে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ।বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই ভোলার প্রতিটি লঞ্চঘাটে ঘরমুখো Read more

মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

শনিবার (২১ জুন) ভোর আনুমানিক ৬ টা ১০ মিনিটের সময় মিয়ানমার সীমান্তঘেঁষা জামালের ঘের এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা Read more

মরক্কোতে জোড়া ভবন ধসে ১৯ জনের প্রাণহানি
মরক্কোতে জোড়া ভবন ধসে ১৯ জনের প্রাণহানি

মরক্কোর প্রাচীন নগরী ফেজে জোড়া ভবন ধসে অন্তত ১৯ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) ভোরের Read more

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খনি শ্রমিকদের সঙ্গে চলমান অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়ার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন