জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে আজই আদালতে পাঠাবে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাকে কোন মামলা গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।আজ সোমবার (১৫ ডিসেম্বর) ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।তিনি বলেন, বিষয়টি আইনগতভাবে পর্যালোচনায় রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। এখনও মামলা হয়নি, তবে প্রক্রিয়া চলমান। মামলা হলে তা জানানো হবে।জুলাই রেভ্যুলেশন অ্যালায়েন্সের মামলার আবেদন প্রসঙ্গে জানতে চাওয়া হলে ডিবিপ্রধান বলেন, এই সংক্রান্ত তার কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ডিবি সূত্রে জানা গেছে, দুপুরের পরেই মামলা দিয়ে আনিস আলমগীরকে আদালতে পাঠানো হবে। তাকে ছেড়ে দেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছে সূত্রটি।গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। রাতে ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন টকশোতে দলটির পক্ষে অবস্থান নেন আনিস আলমগীর যা বেশ সমালোচিত হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয় দিবসে সাতকানিয়ায় জামায়াতের যুব র‍্যালিতে মানুষের ঢল
বিজয় দিবসে সাতকানিয়ায় জামায়াতের যুব র‍্যালিতে মানুষের ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় যুব র‍্যালি করেছে জামায়াতে ইসলামী। জাতীয় পতাকা হাতে নিয়ে র‍্যালিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের Read more

সয়াবিন তেল লিটারে ১ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত, আপত্তি ব্যবসায়ীদের
সয়াবিন তেল লিটারে ১ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত, আপত্তি ব্যবসায়ীদের

সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দেশে ভোজ্যতেল পরিশোধনকারী ও বিপণনকারীরা Read more

চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় মোহাম্মদ সুহায়েত (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (০১ আগস্ট) Read more

ইতিহাসে সর্বোচ্চ বেতন-ভাতা ইলন মাস্কের, কত কোটি ডলার?
ইতিহাসে সর্বোচ্চ বেতন-ভাতা ইলন মাস্কের, কত কোটি ডলার?

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য প্রস্তাবিত প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলার মূল্যের বিশাল বেতন-ভাতা প্যাকেজ অনুমোদন করেছে কোম্পানির Read more

ডিএনএ পরীক্ষার জন্য ১৪ বছর পর উত্তোলন করা হলো ব্যবসায়ীর লাশ
ডিএনএ পরীক্ষার জন্য ১৪ বছর পর উত্তোলন করা হলো ব্যবসায়ীর লাশ

পিরোজপুরের কাউখালীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম এবং গুপ্ত হত্যার শিকার ব্যবসায়ী নাজমুল হক মুরাদের সঠিক পরিচয় নির্ধারণ করতে কবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন