নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রাবেয়া আক্তার (২৭)কে কুপিয়ে হত্যার পর রশিতে ঝুলে রাশেদ মিয়া (৩০) আত্মহত্যা করেছে।শনিবার (১২ জুলাই) দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের নক্তিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ আগে রাশেদ বাজারে গিয়েছিল। বাজার থেকে ফিরে এসে পারিবারিক কলহের জেরে স্ত্রী মোছা: রাবেয়াকে কুপিয়ে জখম করে। পরে ঘরের আড়ার সাথে রশিতে ঝুলে তিনি আত্মহত্যা করেন। আশপাশে তেমন বাড়িঘর না থাকায় তাদের ছোট ছোট তিন সন্তানের কান্নাকাটিতে এলাকাবাসী এগিয়ে আসে। পরে রাবেয়ার বাড়ির লোকজন এসে রাবেয়াকে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সিধলি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাশেদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।রাশেদের বাবা পন্ডিত মিয়া জানান, ‘আমাদের বাড়ি একটু দূরে। আমি মাছ ধরতে গিয়েছিলাম। মাচ ধরে বিক্রির পর বাড়িতে এসে এ ঘটনা শুনলাম।’এ ব্যাপারে দাঁড়ির ইনচার্জ ইনস্পেকটর আশরাফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আশপাশে তেমন বাড়িঘর নেই। নদীর পাড়ে তাদের বাড়ি। তাই খবর পেয়ে পরে লোকজন জড়ো হয়েছে। তাদের তিন সন্তানের মধ্যে বড় ছেলে আট বছর বয়সী। আইনি প্রক্রিয়া চলমান।’কলমাকান্দা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা (টি এইচও) ডাক্তার মো. আল মামুন জানান, ‘ইনজুরিতে জখমি নারী রাবেয়া (২৭) কে স্থানীয় লোকজন নিয়ে আসলে তাকে মৃত পাওয়া যায়।’কলমাকান্দা থানার ওসি লুৎফুর রহমান জানান, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা। আমরা এসে রাশেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। আর রাবেয়ার মরদেহ হাসপাতালে রয়েছে। ২টি মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁয়ে পাইপগান ও কার্তুজ উদ্ধার
সোনারগাঁয়ে পাইপগান ও কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের পাইক পাড়া এলাকা থেকে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১ এর একটি দল। রবিবার Read more

মে দিবসে অতিরিক্ত ভাড়া আদায় না করতে সড়কে মনিটরিং
মে দিবসে অতিরিক্ত ভাড়া আদায় না করতে সড়কে মনিটরিং

মহান মে দিবসে উপলক্ষ্যে রাস্তায় যানবাহন স্বল্পতাকে পুঁজি করে কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে জন্য ময়মনসিংহের Read more

অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনায় নেপালের প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি
অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনায় নেপালের প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি

নেপালে ব্যাপক বিক্ষোভে সরকারের পতনের পর রাজনৈতিক সংকটের মধ্যেই নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। দেশটির সেনাবাহিনী, Read more

‘নিজামী-গোলাম আযম দেশের সূর্যসন্তান ও দেশপ্রেমিক’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল
‘নিজামী-গোলাম আযম দেশের সূর্যসন্তান ও দেশপ্রেমিক’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় শহীদ বুদ্ধিজীবি দিবসের অনুষ্ঠানে মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজমকে মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের সূর্য সন্তান ও দেশপ্রেমিক বলায় Read more

৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী
৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী

মো. এছাহাক মাঝী মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিলো ৫ বছর ২ মাস ১৯ দিন। তিনি ভূয়া জন্মতারিখ ও জাল শিক্ষা Read more

ব্রেন স্ট্রোকের লক্ষণ, কারণ ও প্রতিরোধ
ব্রেন স্ট্রোকের লক্ষণ, কারণ ও প্রতিরোধ

স্ট্রোক হলো ব্রেন বা মস্তিষ্কের রোগ। যত অসংক্রামক রোগে মানুষের মৃত্যু হয়, তার মধ্যে স্ট্রোক দ্বিতীয় প্রধান কারণ। জনসচেতনতা যথাযথভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন