সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, থুনবার্গের রাগ নিয়ন্ত্রণ ক্লাসে যাওয়া উচিত। সোমবার (০৯ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।ত্রাণবাহী জাহাজ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টাকালে ইসরায়েলি নৌবাহিনী গ্রেটা ও বেশ কয়েকজন কর্মীকে আটক করে। এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, গ্রেটা থুনবার্গের জন্য তার কোনো বার্তা আছে কি না।ডোনাল্ড ট্রাম্প বলেন, সে একজন অদ্ভুত মানুষ। সে একজন রাগী মানুষ। আমি জানি না এটা সত্যিকারের রাগ কি না। আসলে এটা বিশ্বাস করা কঠিন। তবে আমি ঘটনাটি দেখেছি। সে নিশ্চিতভাবে আলাদা। আমি মনে করি তার একটি রাগ নিয়ন্ত্রণ ক্লাসে যাওয়া উচিত। এটাই আমার প্রাথমিক সুপারিশ।এরপর সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, ফ্লোটিলার সব সদস্যের দাবি অনুযায়ী গ্রেটা কি সত্যিই ইসরায়েলের হাতে অপহৃত হয়েছিলেন?ট্রাম্প জবাব দেন, আমি মনে করি গ্রেটা থুনবার্গকে অপহরণ না করলেও ইসরায়েলের যথেষ্ট সমস্যা আছে।যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের উদ্দেশে রওনা দেয় ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এ জাহাজটি পরিচালনা করছে। তবে গাজায় পৌঁছানোর আগেই জাহাজটিকে আটক করে ইসরায়েল।প্রসঙ্গত, জাহাজটি থেকে বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ভিডিও বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা বার্তায় তিনি বলেন, আমার নাম গ্রেটা থুনবার্গ, আমি সুইডেন থেকে এসেছি। গ্রেটা থুনবার্গ বলেন, আমাদের আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়া হয়েছে। দখলদার ইসরায়েল কিংবা তাদের সমর্থন জোগানো বাহিনী আমাদের অপহরণ করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছত্তিশগড়ে২ ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১০, আরও প্রাণহানির শঙ্কা
ছত্তিশগড়ে২ ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১০, আরও প্রাণহানির শঙ্কা

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ছত্তিশগড়ের বিলাসপুরে। মঙ্গলবার (৪ নভেম্বর) জয়রামনগর স্টেশনের কাছে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এই Read more

কক্সবাজারে মাছ ধরার সময় খালে ডুবে যুবকের মৃত্যু
কক্সবাজারে মাছ ধরার সময় খালে ডুবে যুবকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় মাছ ধরতে গিয়ে খালে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী মোহনা Read more

নিহত রমজানের ছবির পরিবর্তে ব্যহ্নত হয়েছে হৃদয়ের ছবি, পরিবারের ক্ষোভ
নিহত রমজানের ছবির পরিবর্তে ব্যহ্নত হয়েছে হৃদয়ের ছবি, পরিবারের ক্ষোভ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামের যুবক ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের জুলাই যোদ্ধা জুলকার নাইম হৃদয় (১৭)। সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের Read more

সীমান্তের ওপারে যারা থাকবে, তাদের সঙ্গেই বাংলাদেশ যোগাযোগ রাখবে
সীমান্তের ওপারে যারা থাকবে, তাদের সঙ্গেই বাংলাদেশ যোগাযোগ রাখবে

বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র। নিজ স্বার্থে যার সঙ্গে ইচ্ছা, তার সঙ্গে কথা বলবো। কে কি বললো যায় আসে না। ফলে সীমান্তের Read more

বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে দুই বাংলাদেশি
বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে দুই বাংলাদেশি

জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া ২০২৬ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ম্যাচ কর্মকর্তাদের তালিকা ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই Read more

যশোরের সেই ধনী মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ বাড়ির বরাদ্দ বাতিল
যশোরের সেই ধনী মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ বাড়ির বরাদ্দ বাতিল

যশোরের মণিরামপুরের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের নামে ‘বীর নিবাস’ বাড়ি বরাদ্দ বাতিল হয়েছে। অবস্থাসম্পন্ন হওয়ার পরও সম্পদের তথ্য গোপন ও অস্বচ্ছতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন