ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করায় এই মামলা করা হয়েছে। এদিন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ জালিয়াতির ঘটনায় সাবেক মহাপরিচালক রফিকুল ইসলাম মন্ডলসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন।সোমবার (২৭ অক্টোবর) কমিশনের অনুমোদনের পর মামলাটি দায়ের করা হয় বলে দুদক সূত্রে জানা গেছে।ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সাংবাদিক নাঈমুল ইসলাম খান। গণঅভ্যুত্থানের সময় বিগত সরকারের পক্ষে গণমাধ্যমে তিনি ছিলেন অন্যতম সক্রিয় মুখ।পটপরিবর্তনের পর তার সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। জারি করা হয় সম্পদ বিবরণীর নোটিশ। আত্মগোপনে থাকায় সম্পদ হিসাব দাখিল না করায় নাঈমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। একইসঙ্গে তার অবৈধ সম্পদের অনুসন্ধানও চলমান রয়েছে।এদিকে, লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস না করেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক সহকারী পদে ৪২ জনকে নিয়োগের ঘটনায় সাবেক মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মন্ডলসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন।এদিন, দুদকের আবেদনে পতিত সরকারের রেলমন্ত্রী মুজিবুল হকের সহযোগী সাবেক যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারের ৫টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান রেজা পাহলভির
ইরানে ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান রেজা পাহলভির

ইরানের শেষ শাহের (সম্রাট) নির্বাসিত পুত্র রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পকে ইরানে চলমান বিক্ষোভকারীদের Read more

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বান্দরবানের লামায় ব্রডব্যান্ড ইন্টারনেট এবং ওয়াইফাই এর কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ শওকত ইসলাম বাবু (২১) নামে নামে এক Read more

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানের উত্তর পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতেও এর কম্পন অনুভূত হয়।দেশটির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ Read more

কে এই আজিজ মোহাম্মদ ভাই?
কে এই আজিজ মোহাম্মদ ভাই?

দীর্ঘ ২৯ বছর পর ঢাকাই চলচ্চিত্রের ‘অমর’ নায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। এ মামলায় সর্বমোট ১১ Read more

নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে মাদকসেবীর আড্ডা, সেবায় স্থবিরতা
নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে মাদকসেবীর আড্ডা, সেবায় স্থবিরতা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়ন (কাঁচপাই মোড়) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঔষুধ ও জনবল সংকটের পাশাপাশি মাদকসেবীদের দৌরাত্ম্যে নাজুক Read more

বিগ ব্যাশে খেলার জন্য এনওসি পেলেন রিশাদ
বিগ ব্যাশে খেলার জন্য এনওসি পেলেন রিশাদ

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে ডাক পেয়েছিলেনে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। আর এই টুর্নামেন্টে পুরো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন