বর্তমানে একক আধিপত্য দেখিয়ে যাচ্ছে ওয়েব ব্রাউজার ‘গুগল ক্রোম’। এবার ক্রোমকে টেক্কা দিতে এবার নিজেদের ওয়েব ব্রাউজার নিয়ে আসছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। সম্প্রতি এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর এই ব্রাউজার শিগগিরই বাজারে ছাড়া হবে।এই ব্রাউজারে মতো ওপেনএআইয়ের নিজস্ব এআই এজেন্ট সরাসরি যুক্ত থাকবে। এর ফলে ব্রাউজারটি ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ করে দিতে পারবে। যেমন, অনলাইনেই ফরম পূরণ করা, টিকিট বা হোটেল বুকিংয়ের মতো কাজগুলো ব্রাউজার নিজে থেকেই সম্পন্ন করতে পারবে।এই উদ্যোগকে ওপেন এআইয়ের একটি বড় ব্যবসায়িক কৌশল হিসেবে দেখা হচ্ছে। সপ্তাহে অন্তত একবার হলেও চ্যাটজিপিটি ব্যবহার করেন এমন মানুষের সংখ্যা এখন প্রায় ৫০ কোটি। এই বিশাল ব্যবহারকারী গোষ্ঠীর একটি অংশও যদি নতুন ব্রাউজারটি ব্যবহার শুরু করে, তবে গুগলের বিজ্ঞাপনভিত্তিক আয়ের মূলে আঘাত লাগতে পারে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের মোট আয়ের প্রায় তিন-চতুর্থাংশই আসে বিজ্ঞাপন থেকে। ক্রোম ব্রাউজার ব্যবহারকারীর পছন্দ-অপছন্দ বিশ্লেষণ করে আরও কার্যকরভাবে বিজ্ঞাপন দেখাতে সহায়তা করে। ওপেন এআইয়ের ব্রাউজার গুগলের এই ব্যবসায় বড় ধরনের হেরফের ঘটাতে পারে।সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ব্রাউজারটি গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হতে পারে। ওপেন এআই-এর আশা, মানুষের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে আমূল বদলে দেবে এই ব্রাউজার।ওপেন এআইয়ের নতুন এই ব্রাউজারটি প্রচলিত ব্রাউজারগুলোর মতো কেবল বিভিন্ন ওয়েবসাইটে ক্লিকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দুটি সূত্র জানিয়েছে, এর মূল ইন্টারফেসটি হবে চ্যাটজিপিটির মতো, যেখানে ব্যবহারকারীরা চ্যাটের মাধ্যমে অনেক কাজ সম্পন্ন করতে পারবেন।তবে ওপেন এআইয়ের জন্য এই পথচলা সহজ হবে না। ওয়েব অ্যানালিটিক্স ফার্ম স্ট্যাটকাউন্টারের মতে, বর্তমানে বিশ্বব্যাপী দুই-তৃতীয়াংশের বেশি নেটিজেন গুগল ক্রোম ব্যবহার করেন। এর ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটির বেশি। দ্বিতীয় স্থানে থাকা অ্যাপলের সাফারির বাজার অংশ মাত্র ১৬ শতাংশ।এরই মধ্যে পারপ্লেক্সিটি, দ্য ব্রাউজার কোম্পানি এবং ব্রেভের মতো আরও কয়েকটি এআই স্টার্টআপ নিজস্ব এআই ব্রাউজার বাজারে এনেছে।উল্লেখ্য, ২০২২ সালের শেষের দিকে স্যাম অল্টম্যানের নেতৃত্বে ওপেন এআই চ্যাটজিপিটির মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর নিজদের এআই মডেল তড়িঘড়ি করে উন্মুক্ত করতে বাধ্য হয়েছিল গুগল। এর সবশেষ সংযোজন ছিল চীনের আলোড়ন তৈরি করা এআই মডেল ডিপসিক। তবে এতকিছুর পরও প্রতিযোগিতায় ভালোভাবেই টিকে আছে ওপেন এআই। এবার ওয়েব ব্রাউজার এনে তারা গুগলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে যাচ্ছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইলনের কার্যকলাপে আমি খুবই হতাশ: ট্রাম্প
ইলনের কার্যকলাপে আমি খুবই হতাশ: ট্রাম্প

একটি সরকারি বিলকে ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সাবেক উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী Read more

প্রায় ১০ কোটি টাকার সেতু ১০ পয়সার কাজে আসছে না !
প্রায় ১০ কোটি টাকার সেতু ১০ পয়সার কাজে আসছে না !

দুই পাশে মাটি ভরাট ও সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি Read more

ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা
ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

ঢাকায় বসবাসকারী ধামইরহাট উপজেলার প্রাণের সংগঠন ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে রাজধানীর Read more

খালেদা জিয়াকে স্বাগত জানাতে ট্রেনে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা
খালেদা জিয়াকে স্বাগত জানাতে ট্রেনে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর Read more

শত্রুর সঙ্গেও সুন্দর ভাষায় কথা বলার আদেশ দিয়েছে কোরআন
শত্রুর সঙ্গেও সুন্দর ভাষায় কথা বলার আদেশ দিয়েছে কোরআন

মানুষ সামাজিক জীব আর সামাজিকতার প্রয়োজনে অন্যের সঙ্গে সম্পর্ক করা ব্যক্তির নৈতিকতা ও ব্যক্তিত্বকে উন্নত করে। তবে এই সম্পর্কের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন