মালয়েশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ছয় মাসে দেশটির অভিবাসন বিভাগ মোট ২৬ হাজার ২৩৬ জন অভিবাসীকে আটক করেছে। দেশব্যাপী পরিচালিত ৬ হাজার ৯১৩টি অভিযানের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়েছে বলে ইমিগ্রেশন বিভাগের বরাতে জানা গেছে। তবে আটক অভিবাসীদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, সে তথ্য এখনো প্রকাশ করা হয়নি। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, বিদেশি শ্রমিকদের অবৈধ প্রবেশ ও কর্মসংস্থান ঠেকাতে বিভাগটি অভিযান আরও জোরদার করেছে। অভিযানের সময় বিভিন্ন জাতীয়তার মোট ৯৭ হাজার ৩২২ জনকে যাচাই করা হয়। তিনি জানান, রেস্তোরাঁ, নির্মাণক্ষেত্র, কারখানাসহ বিভিন্ন খাতে সন্দেহজনকভাবে কর্মরত অভিবাসী রাখার দায়ে এক হাজারের বেশি নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। উতুসান মালায় শনিবার (৫ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে ২০০টির বেশি অবৈধ অভিবাসী হটস্পট চিহ্নিত করা হয়েছে এবং এসব জায়গায় নিয়মিত নজরদারি চলছে। অভিবাসন মহাপরিচালক জাকারিয়া বলেন, ‘আমরা অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অভাবের মিছিলে এক চিলতে হাসি, ছায়েদের স্বপ্ন পূরণ হলো একটি সাইকেলে
অভাবের মিছিলে এক চিলতে হাসি, ছায়েদের স্বপ্ন পূরণ হলো একটি সাইকেলে

মানুষের হাহাকার যেমন আকাশকে ভারী করে তোলে, তেমনি মানুষেরই ভালোবাসা কখনো কখনো মরুভূমিতে মরূদ্যান হয়ে ধরা দেয়। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার Read more

পর্তুগাল দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে
পর্তুগাল দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে

পর্তুগালের বয়সভিত্তিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো ডস সান্তোস। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে রোনালদোর Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের প্রাণ গেছে। এই সময়ে নতুন আক্রান্ত ১৯৪ জন হাসপাতালে ভর্তি Read more

জীবননগরে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
জীবননগরে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসানুজ্জামান (২১) এবং হাবিবুর রহমান (৫০) নামে দুই ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা Read more

একজন গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া
একজন গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালেই Read more

আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই: ইশরাক
আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই: ইশরাক

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই। মঙ্গলবার (২০ মে) রাতে নিজের ভেরিফায়েড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন