সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পেশাদার তিন মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে। শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ১২টার সময় উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা গ্রামে মাদক কারবারি শাহজাহানের বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান এলাকায় ইয়াবা সম্রাট নামে পরিচিত শাহজাহান।আটক ব্যক্তিরা হলেন- উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারহাল গ্রামের ফারুক মিয়া (৩৬),শিমুলতলা গ্রামের মো. রানা (২১) ও কামড়াবন্দ গ্রামের সারোয়ার মিয়া (১৯)। আটকের সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করছিল স্থানীয় এলাকাবাসীর অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শাহজাহানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে হাতে নাতে আটক করা গেলেও শাহজাহান কৌশলে পালিয়ে যায়। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় পলাতক শাহজাহানকে আসামি করে তাহিরপুর থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নিমূর্লে আমাদের অভিযান অব্যাহত আছে। কোনো ছাড় দেয়া হবে না।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিষাবাড়িতে কিশোরীর রহস্যজনক মৃত্যু
সরিষাবাড়িতে কিশোরীর রহস্যজনক মৃত্যু

জামালপুরের সরিষাবাড়িতে প্রেম ঘটিত বিষয়ে রাশেদা আক্তার (১৮) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৫

সারদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে সারাদেশে ৬২৫ জন রোগী Read more

বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিইনি: নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিইনি: নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দাবি করেছেন, ‘জেন-জি’ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ তার সরকার দেয়নি। Read more

গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল
গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, তারা গাজার কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল দখল ও নিয়ন্ত্রণের জন্য বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। এই Read more

মহান মে দিবসের প্রবন্ধ প্রতিযোগিতায় দেশের তৃতীয় সেরা নোবিপ্রবির অর্পা
মহান মে দিবসের প্রবন্ধ প্রতিযোগিতায় দেশের তৃতীয় সেরা নোবিপ্রবির অর্পা

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ের রচনা Read more

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। অপরদিকে, লা লিগায় ওভিয়েদোর মুখোমুখি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন