সারাদেশে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৩ অক্টোবর রাত ১২টা থেকে ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে। সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানালেও, নিষেধাজ্ঞার ঠিক আগে চাঁদপুরের বাজারে ইলিশের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে।বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট ও পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, দূরদূরান্ত থেকে ইলিশ কিনতে আসা ক্রেতাদের মধ্যে অনেকেই অতিরিক্ত দাম দেওয়ার পরও খালি হাতে ফিরছেন। কেউ কেউ বেশি দামে কিনতেও বাধ্য হচ্ছেন।বর্তমানে ছোট সাইজের ইলিশ (প্রতি ২০০ গ্রাম) বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি। ৮০০–৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২,৪০০–২,৫০০ টাকায়। আর এক কেজি ২০০ গ্রাম থেকে ১.৫ কেজি পর্যন্ত ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩,৫০০–৪,০০০ টাকায়। মৎস্য ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞার আগে ক্রেতাদের চাহিদা বেড়ে যাওয়ায় দাম লাগামহীন হয়ে গেছে। অন্যদিকে জেলেরা জানান, নদীতে বড় ইলিশ কম ধরা পড়ায় সরবরাহও কম।চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মাত্র দুই বছরের ব্যবধানে বড় ইলিশের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২৩ সালে যেখানে এক কেজি বড় ইলিশ বিক্রি হতো ১,৩০০ টাকায়, বর্তমানে সেই মাছের দাম দাঁড়িয়েছে ২,৫০০–২,৬০০ টাকা।এদিকে দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, আকাশছোঁয়া দামের কারণে এখন আর মধ্যবিত্ত পরিবারের পক্ষে ইলিশ কেনা সম্ভব হচ্ছে না।সরকারি নির্দেশনা অনুযায়ী, ৩ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পদ্মা-মেঘনায় ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ক্রেতারা আশা করছেন, ইলিশের দাম নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর ব্যবস্থা নেবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসুর ভোট গণনা চলছে, এলইডি স্ক্রিনে দেখছেন শিক্ষার্থীরা
ডাকসুর ভোট গণনা চলছে, এলইডি স্ক্রিনে দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে গণনার কার্যক্রম শুরু করেছেন নির্বাচনী কর্মকর্তারা।এদিকে Read more

দাদার মরদেহ দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো নাতনির
দাদার মরদেহ দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো নাতনির

কিশোরগঞ্জের করিমগঞ্জে দাদার মরদেহ দেখে বাড়ি ফেরার পথে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রামিতা (১১) নামে এক শিশু নিহত Read more

সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৪৯ শিক্ষার্থী
সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৪৯ শিক্ষার্থী

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে চলতি বছরে ৪৯ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫-২৬ Read more

মস্তিষ্কের ক্ষতিরোধ করবে দৈনন্দিন যে অভ্যাসগুলো
মস্তিষ্কের ক্ষতিরোধ করবে দৈনন্দিন যে অভ্যাসগুলো

মস্তিষ্ক বা মগজ মানবদেহের সবচেয়ে কার্যকরী একটি অঙ্গ। ইংরেজিতে ব্রেন বা গ্রে ম্যাটার বলে। এই মস্তিষ্ক মানবদেহের সিংহভাগ কার্যকলাপই নিয়ন্ত্রণ Read more

পাকিস্তানে মার্কিনিদের সঙ্গে আলোচনায় ইরানের ‘না’
পাকিস্তানে মার্কিনিদের সঙ্গে আলোচনায় ইরানের ‘না’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির যে উদ্যোগ নিয়েছে পাকিস্তান, তা আপাতভাবে ব্যর্থ হতে চলেছে। কারণ, তেহরান জানিয়েছে— মার্কিন প্রতিনিধিদের Read more

চরফ্যাশনের সেই মৎস্য অফিস সহকারী বদলি
চরফ্যাশনের সেই মৎস্য অফিস সহকারী বদলি

চরফ্যাশন মৎস্য অফিস সহকারীর আলিশান বাড়িসহ অঢেল সম্পত্তি" নামক শিরোনামে রোববার (১৩ এপ্রিল) সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর আলোচিত মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন