আগামী শুক্র (২৭ জুন) ও শনিবার (২৮ জুন) ছুটির দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) খোলা থাকবে। এ দুদিন মিলবে সব ধরনের নাগরিক সেবা। নগর ভবনের পাশাপাশি আঞ্চলিক কার্যালয়সহ সব পর্যায়ের অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।মঙ্গলবার (২৪ জুন) রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথকে কেন্দ্র করে ৩৯ দিন নগর ভবনে তালা ঝুলিয়ে রেখেছিলেন তার অনুসারীরা।সবশেষ সোমবার (২৩ জুন) নগর ভবনের তালা খুলে দেন তারা। তখন বিজ্ঞপ্তিতে করদাতা ও দোকান মালিকদের জন্য বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পৌরকর ও দোকানভাড়া পরিশোধে বিশেষ সুযোগ ঘোষণা করা করেছে। যারা এখনো কর বা দোকানভাড়া পরিশোধ করেননি, তারা ১৫ শতাংশ সারচার্জ (জরিমানা) ছাড়া আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে পারবেন।রাজস্ব পরিশোধ সংক্রান্ত যেকোনো বিষয়ে সহায়তার জন্য উপকর কর্মকর্তা সৈয়দ তানভীন হাসানের (০১৮৩০৫৬২৩১৫) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়…
ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়…

প্রিয়জনের সঙ্গে ঈদ উপভোগ করতে অনেকেই গ্রামের বাড়িতে রওনা দেবেন। দীর্ঘ এ ভ্রমণে যদি আপনার কিংবা পরিবারের কারো গাড়িতে উঠলেই Read more

নোবেল পুরষ্কারের জন্য মনোনয়ন পাচ্ছেন ট্রাম্প!
নোবেল পুরষ্কারের জন্য মনোনয়ন পাচ্ছেন ট্রাম্প!

থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত Read more

‘ভারতীয় বউ–শাশুড়ির নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে’
‘ভারতীয় বউ–শাশুড়ির নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে’

আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশ–ভারত সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে Read more

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে পাকিস্তান। চলতি মাসের শুরুতে ভারতের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর মিরাজ Read more

কিশোরগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড
কিশোরগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। বুধবার (১৮ জুন) বিকেলে কিশোরগঞ্জের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন