ইথিওপিয়ায় একটি গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার পূর্বে আমহারা অঞ্চলের আরেরতি শহরে এ দুর্ঘটনা ঘটে। সেসময় মেনজার শেনকোরা আরেরতি মারিয়াম গির্জায় বার্ষিক ভার্জিন মেরি উৎসবে যোগ দিতে আসা তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে হঠাৎ করেই কাঠের তৈরি অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে পড়ে।জেলার পুলিশপ্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্রীয় গণমাধ্যম ফানাকে বলেন, নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৩৬ জনে পৌঁছেছে এবং তা আরও বাড়তে পারে। আহতের সঠিক সংখ্যা নিশ্চিত না হলেও শোনা যাচ্ছে প্রায় ২০০ জন আহত হয়েছেন।স্থানীয় কর্মকর্তা আতনাফু আবাতে ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (ইবিসি) জানান, কিছু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তবে উদ্ধারকাজের বিস্তারিত তথ্য তিনি জানাননি। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে রাজধানীর হাসপাতালে নেওয়া হয়েছে।ইবিসির ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে ভেঙে পড়া কাঠের স্তূপের মধ্যে মানুষ জড়ো হতে দেখা গেছে। এছাড়া অন্য ছবিগুলোতে গির্জার বাইরের অংশে ঝুঁকিপূর্ণভাবে নির্মিত কাঠামো ধসে পড়ার দৃশ্য ধরা পড়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জ কারাগারে উপজেলা আ.লীগ নেতার মৃত্যু
মুন্সীগঞ্জ কারাগারে উপজেলা আ.লীগ নেতার মৃত্যু

মুন্সীগঞ্জ কারাগারে সদর উপজেলা আওয়ামী লীগে যুগ্ম-সাধারণ সম্পাদকের মৃত্যু হয়েছে। তার নাম সারোয়ার হোসেন নান্নু (৬০)।রবিবার (২৭ জুলাই) ভোর ৪টার Read more

চুয়াডাঙ্গায় দুটি স্বর্ণের বার উদ্ধার
চুয়াডাঙ্গায় দুটি স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে দু'টি স্বর্ণের বার উদ্ধার করেছে।শুক্রবার (১৮ জুলাই) দুপুর ২ টার সময় জীবননগর Read more

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করা
সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করা

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করাদেশের নতুন নেতৃত্ব নির্ধারণ নিয়ে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠকে Read more

ফিলিপাইনে আঘাত হানল সুপার টাইফুন ‘ফুং ওং’, ২ জনের প্রাণহানি
ফিলিপাইনে আঘাত হানল সুপার টাইফুন ‘ফুং ওং’, ২ জনের প্রাণহানি

ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’। এতে দুজনের প্রাণহানির  খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চল। এমতাবস্থায় Read more

আলফাডাঙ্গায় আবারও অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী
আলফাডাঙ্গায় আবারও অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি গ্রামে পাঁচটি স্থানে অগ্নিকাণ্ডের ১৮ দিনের ব্যবধানে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসী।বৃহস্পতিবার Read more

এবার খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ
এবার খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

খুলনার সার্জিক্যাল এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা।আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন