ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ ধীরে ধীরে নিস্তেজ হয়ে অসছে। একই সঙ্গে, রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে সরকারের পক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এটি পরিস্থিতি ধীরে ধীরে সরকারের নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।যুক্তরাষ্ট্রভিত্তিক থিংকট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট জানায়, গত রোববার (১১ জানুয়ারি) থেকে ইরানজুড়ে বিক্ষোভের মাত্রা কমতে শুরু করেছে। সংস্থাটির মতে, সরকারের দেশব্যাপী ইন্টারনেট বন্ধ এবং স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপের ফলে আন্দোলনের গতি শ্লথ হয়ে পড়েছে।এদিকে, ইরানের বিভিন্ন শহরে সরকারপন্থি পাল্টা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আল-জাজিরার তেহরান প্রতিনিধি তোহিদ আসাদি বলেন, রাজধানীতে ডাকা সরকারপন্থি সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন। তিনি জানান, আগামী কয়েক ঘণ্টার মধ্যে নগালাবি স্কয়ারেও আরেকটি বড় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ইরানি কর্তৃপক্ষ এসব সমাবেশে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।ইরানে ইন্টারনেট ফের চালু করার ঘোষণা প্রসঙ্গে কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক মেহরান কামরাভা বলেন, সরকার মূলত রাস্তায় গণজমায়েত ঠেকাতেই ইন্টারনেট বন্ধ করেছিল। তার মতে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেই কর্তৃপক্ষ আবার ইন্টারনেট চালু করতে যাচ্ছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এরই মধ্যে জানিয়েছেন, খুব শিগগির ইন্টারনেট চালু করা হবে। কামরাভার কথায়, ইরানের নেতৃত্ব দেশবাসী ও আন্তর্জাতিক মহলকে দেখাতে চায় যে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা আলোচনায় আগ্রহী।সূত্র: আল-জাজিরাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের বিএনপিকে নিয়ে ভারত এখন কী ভাবছে?
বাংলাদেশের বিএনপিকে নিয়ে ভারত এখন কী ভাবছে?

বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে ভারত যে বিএনপিকে ইতিমধ্যেই ভিন্ন চোখে দেখতে শুরু করেছে তাতেও কোনও ভুল নেই। এখন Read more

নিয়ন্ত্রণ হারিয়ে বালুর ট্রাক ঢুকে পড়লো লাইব্রেরিতে
নিয়ন্ত্রণ হারিয়ে বালুর ট্রাক ঢুকে পড়লো লাইব্রেরিতে

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লাইব্রেরিতে ঢুকে পড়েছে। ট্রাকটির নম্বর (ঢাকা মেট্রো-ট-১৬-৮৩৭২)। সোমবার (১২ মে) বিকেল চারটার Read more

কুমিল্লা শহর থেকে দক্ষিণের ড্রেনেজ ব্যবস্থা পরিপূর্ণ চালু করতে হবে: মনিরুল হক চৌধুরী
কুমিল্লা শহর থেকে দক্ষিণের ড্রেনেজ ব্যবস্থা পরিপূর্ণ চালু করতে হবে: মনিরুল হক চৌধুরী

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লা শহরে একটু বৃষ্টি হলেই বন্যায় পরিণত হয়ে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সঞ্চয়ের টাকা ফেরত, তদন্ত কমিটি গঠন
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সঞ্চয়ের টাকা ফেরত, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের ভূঞাপুরের ফলদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু সাইদ স্বপনের আর্থিক অনিয়ম নিয়ে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সরকারি Read more

কালিয়াকৈরে পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার
কালিয়াকৈরে পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার পল্লী বিদ্যুৎ ডাক্তার বাড়ি এলাকার আতাউর Read more

পঞ্চগড়ে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল
পঞ্চগড়ে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল

জ্বালানি তেলের সরবরাহ নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল করতে পঞ্চগড়ের পাঁচ উপজেলায় ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। নতুন এ ব্যবস্থার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন