নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না। কেউ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।রোববার (১১ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।ডিআইজি রেজাউল বলেন, ঢাকা রেঞ্জের আওতাধীন থানা-ফাঁড়ি-সার্কেল অফিস, এসপি অফিসে কোনোরকম অন্যায়-অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। ঘুসবাণিজ্য, বদলিবাণিজ্য আমার রেঞ্জে বরদাশত করা হবে না। যে কোনো ধরণের চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে। আমরা জনগণের নিরাপত্তা দিতে এসেছি। আমার রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড, নিষিদ্ধঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোসররা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্রও চেষ্টাও করেন, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জ পুলিশের রয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া মামলা নিবিড়ভাবে মনিটরিংয়ের জন্য ডিআইজি অফিসে একটি বিশেষ মনিটরিং সেল খোলা হবে। মনিটরিং সেলে আমি প্রত্যেকটি মামলার বাদী, ভুক্তভোগী, গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এছাড়া ঢাকা রেঞ্জ পুলিশের প্রতিটি থানা-ফাঁড়ি-ক্যাম্প-সার্কেল অফিস-এসপি অফিস এবং আমার অফিসেও অভিযোগবক্স স্থাপন করা হবে। ঢাকা রেঞ্জবাসীর প্রতি তিনি অনুরোধ রেখে বলেন, কোনো ধরণের অপরাধমূলক কাজে অংশ নেবেন না। যে যে জেলায় অবস্থান করছেন সবাই আইন ও বিধি মেনে চলুন। আমরা আপনাদের সেবার জন্য পাশে আছি। একই সঙ্গে আমরাও আপনাদের সহযোগিতা কামনা করি। আমাদের ওপর আস্থা রাখুন। আমরা আমাদের সবোর্চ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব।ডিআইজি বলেন, সাধারণ মানুষ যেন সুবিচার পায়; অন্যায়-জুলুম থেকে বাঁচতে পারে সেটি নিশ্চিত করা হবে। এমনকি আমিও আইনের উর্ধ্বে নই। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, ঢাকা রেঞ্জের কোনো পুলিশ সদস্য যদি কোনো ধরণের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়-তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এসপি ওসিরাও যদি কোনো অন্যায় করেন, সরাসরি আমাকে জানাবেন। যদি প্রমাণিত হয়, আমি তাদের বিরদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব। এ লক্ষ্যে ঢাকা রেঞ্জ পুলিশের প্রতিটি থানা-ফাঁড়ি-ক্যাম্প-সার্কেল অফিস-এসপি অফিস এবং আমার অফিসেও অভিযোগবক্স স্থাপন করা হবে। কাঙিক্ষত সেবা না পেলে অভিযোগ বক্সে সেবা গ্রহিতারা তাদের অভিযোগ জানাতে পারবেন এবং আমি সংশ্লিষ্ট বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেব।তিনি আরও বলেন, আপনাদের দায়ের করা জিডি, অভিযোগ, মামলা আমি নিজে মনিটরিং করব। একটি দক্ষ টিম দিয়ে প্রত্যেকটি জিডি, অভিযোগ, মামলা সুনিপুণভাবে মনিটরিং করা হবে। ঢাকা রেঞ্জের আওতাধীন ৯৮টি থানায় সিসিটিভি সংবলিত মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে। আমি নিজে মনিটরিং সেন্টারে থানায় সেবাগ্রহীতাদের এবং ভুক্তভোগিদের সঙ্গে ভিডিও কলে সরাসরি কথা বলব; যাতে একজন ভুক্তভোগী থানায় এসে সবোর্চ্চ সেবাটি পেতে পারেন। ঢাকা রেঞ্জের প্রতিটি থানাকে বাংলাদেশ পুলিশের রোল মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চোরের মৃত্যু
চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চোরের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক চোরের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) দিবাগত গভীর রাতে চকরিয়া উপজেলার পূর্ব Read more

২ ঘন্টায় ৩৫ আপিল আবেদন নিষ্পত্তি
২ ঘন্টায় ৩৫ আপিল আবেদন নিষ্পত্তি

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল শুনানির দ্বিতীয় দিনে ৩৫টি আপিল নিষ্পত্তি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের Read more

আজ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদুল আজহা
আজ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদুল আজহা

আজ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদ উল আযহা পালন হচ্ছে। শুক্রবার (০৬ জুন) স্থানীয় সময় সকালে ঈদ জামাতের পর ত্যাগের Read more

মালয়েশিয়ায় ম্যাসাজ পার্লারে যৌনসেবা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ২২
মালয়েশিয়ায় ম্যাসাজ পার্লারে যৌনসেবা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ২২

রাজধানীর বুকিত বিনতাং এলাকার জালান সুলতান ইসমাইল সড়কে অবস্থিত একটি তিনতলা ম্যাসাজ পার্লারে যৌনসেবা প্রদান সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে Read more

বিশ্ব শিক্ষক দিবস আজ
বিশ্ব শিক্ষক দিবস আজ

আজ ৫ অক্টোবর (রোববার), বিশ্ব শিক্ষক দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। এবছরের Read more

টিভির পর্দায় আজকের খেলা (৮ আগস্ট)
টিভির পর্দায় আজকের খেলা (৮ আগস্ট)

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আজ। নিউজিল্যান্ডের বিপক্ষে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিন মাঠে নামছে জিম্বাবুয়ে।ত্রিদেশীয় যুব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন