ইরান তাদের নৌ-ক্ষমতা ধ্বংস করে দেওয়ার মার্কিন দাবি প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যদি সাহস করেন, তাহলে তিনি পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন।এ বিষয়ে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, ‘হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে আইআরজিসি নৌবাহিনীর নিয়ন্ত্রণে এবং ইরানের সম্পূর্ণ সার্বভৌমত্ব রয়েছে।’আলী মোহাম্মদ আরও জানান, ‘ট্রাম্প কি বলেননি যে, তিনি ইরানি নৌবাহিনী ধ্বংস করেছেন? তাই, যদি তিনি সাহস করেন, তাহলে তিনি পারস্য উপসাগরীয় অঞ্চলে তার জাহাজ পাঠাতে পারেন।’ নাইনি আরও দাবি করেছেন যে, ইরান এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলি লক্ষ্যবস্তুতে প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র এবং ৩,৬০০টি ড্রোন নিক্ষেপ করেছে।যুদ্ধ তখনই শেষ হবে যখন ‘শত্রুরা’ ইরানের সামরিক ও সামাজিক প্রতিরোধের শক্তি স্বীকার করবে, নাইনি জোর দিয়ে বলেন। ‘আমরা আক্রমণকারীকে শাস্তি দিতে চাই এবং শত্রুর উপর আমাদের ভারী ও ধ্বংসাত্মক আক্রমণ চালিয়ে যেতে চাই।’২৮ ফেব্রুয়ারি ইরানের উপর ইসরাইল ও আমেরিকার যৌথ হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ প্রায় ১,৩০০ জন নিহত হওয়ার পর থেকে, শত্রুতা আরও তীব্র হয়ে উঠেছে।এর জবাবে ইরান ইসরাইল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া ইসরাইল-যুক্তরাষ্ট্রের অভিযানের পর মার্চের শুরু থেকে তারা কার্যকরভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার জিমেইল হ্যাক প্রসঙ্গে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলো গুগল
এবার জিমেইল হ্যাক প্রসঙ্গে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলো গুগল

বিশ্বব্যাপী জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন করে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। ইন্ডিয়া টুডে থেকে জানা যায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রমবর্ধমান সাইবার Read more

তারাগঞ্জে রাস্তায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, পথচারীদের দুর্ভোগ
তারাগঞ্জে রাস্তায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, পথচারীদের দুর্ভোগ

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজার থেকে উপজেলা যাওয়ার রাস্তায় তারাগঞ্জ কেন্দ্রীয় দূর্গা মন্দির থেকে বীর মুক্তিযোদ্ধা ডাঃ জয়নাল আবেদীনের বাড়ির Read more

ফের জোটে ভাঙন, পতনের মুখে নেতানিয়াহুর সরকার
ফের জোটে ভাঙন, পতনের মুখে নেতানিয়াহুর সরকার

সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিরোধের জেরে ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে একটি ধর্মীয় রাজনৈতিক দল বেরিয়ে যাওয়ায় সরকারে ভাঙনের চাপের মুখে পড়েছেন Read more

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন নারী ও অন্যজন পুরুষ। সেখানে তারা Read more

শার্শায় রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, আটক ২
শার্শায় রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, আটক ২

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই সন্ত্রাসীকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে গুলির খোসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন