গানের সুরে মেতে ছিল করাচির সেই রাত। দর্শকেঠাসা ভেন্যু, মঞ্চে দাঁড়িয়ে সুরের জাদু ছড়াচ্ছেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম। কিন্তু মুহূর্তেই সেই সুরের মূর্ছনা ছাপিয়ে শোনা গেল এক বিকট শব্দ। চারপাশ কেঁপে উঠল এক শক্তিশালী বোমা বিস্ফোরণে। নিমেষের মধ্যেই আনন্দ পরিণত হলো আতঙ্কে, উৎসবের আমেজ ঢেকে গেল মৃত্যু-ভয়ে। দুই দশক আগে পাকিস্তানের করাচি শহরে ঘটে যাওয়া সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা আবারও সামনে আনলেন সোনু নিজেই।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল ২০০৪ সালের ১০ মার্চ। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন থাকলেও তখন শিল্পীদের যাতায়াত ছিল অবারিত। করাচির একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন সোনু। ভেন্যুতে প্রিয় গায়ককে একঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার পাকিস্তানি ভক্ত। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পরই কনসার্টস্থলের ঠিক বাইরে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন, আহত হন আরও অনেকে।বিস্ফোরণের শব্দে গায়ক এবং উপস্থিত দর্শকরা স্বাভাবিকভাবেই বিচলিত হয়ে পড়েছিলেন। কিন্তু সোনু নিগম জানান, সেই ভয়াবহ পরিস্থিতিতেও দর্শকদের হার না মানা মানসিকতা তাকে অবাক করেছিল। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিও শেয়ার করে সোনু সেই রাতের রোমহর্ষক স্মৃতি ভাগ করে নিয়েছেন। গায়ক জানান, সেদিন তিনি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছিলেন।ভিডিওটিতে দেখা যায়, বিস্ফোরণের পর উদ্বিগ্ন সোনু মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশে প্রশ্ন করেন, “এই সন্ধ্যায় আমি আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব। আপনাদের তাড়া নেই তো?” প্রিয় শিল্পীর সাহসে বলীয়ান হয়ে দর্শকরাও চিৎকার করে সম্মতি জানান।এরপর আতঙ্ক ভুলে ‘কাভি খুশি কাভি গাম’, ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’ এবং ‘ভির জারা’-র মতো কালজয়ী গানগুলো গেয়ে শোনান তিনি। বিশেষ করে ‘সুরজ হুয়া মাধ্যম’ গানটির সময় দর্শকদের আবেগ ছিল চোখে পড়ার মতো।সোনু নিগম আবেগতাড়িত হয়ে জানান, সেই রাতে তাকে এবং তার দলকে নিরাপদ রাখতে বুক দিয়ে আগলে রেখেছিলেন সাধারণ পাকিস্তানিরাই। তাদের ভালোবাসা আর সহযোগিতার কারণেই তিনি প্রাণে বেঁচে ফিরেছিলেন।সেই অনুষ্ঠানের আয়োজক ফারকান সিদ্দীকী জানান, এরপর থেকে প্রতি বছর ১০ এপ্রিল সোনুর কাছ থেকে একটি বার্তা পান তিনি। যেখানে সোনু স্মরণ করেন সেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণকে।সোনুর ভাষায়, ‘সেদিন হামলা হয়েছিল ঠিকই, কিন্তু আমাকে বাঁচিয়েছিলেন পাকিস্তানিরাই।‘ দীর্ঘ ২০ বছর পর এই স্মৃতিচারণ আবারও প্রমাণ করল—দেশ, কাল বা রাজনীতির সীমানা পেরিয়ে শিল্প ও শিল্পীর প্রতি ভালোবাসা সব বাধা তুচ্ছ করতে পারে।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক সাপে-নেউলে হলেও সেই সফরে সোনুর গাওয়া গানগুলো আজও ভারতের পাশাপাশি পাকিস্তানি মানুষের মানুষের কাছে সমান জনপ্রিয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চেনাব নদীর বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান
চেনাব নদীর বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান

ভারতে টানা প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের তিন আন্তঃসীমান্ত নদী—চেনাব, রাভি ও সুতলেজে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ কারণে Read more

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়ি থেকে পড়ে কিশোরের মৃত্যু
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়ি থেকে পড়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাচাতো বোনের বিয়েতে যাওয়ার সময় চলন্ত জিপ গাড়ি থেকে পড়ে মোহাম্মদ হাবিব (১২) নামের এক কিশোর প্রাণ Read more

রাজশাহী থেকে অপহৃত মাদ্রাসাশিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৪
রাজশাহী থেকে অপহৃত মাদ্রাসাশিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৪

রাজশাহীতে অপহরণের শিকার এক মাদ্রাসাশিক্ষককে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার Read more

তদন্তের নামে প্রহসন করছে ইসি, অপেক্ষায় থাকা দলগুলোর অভিযোগ
তদন্তের নামে প্রহসন করছে ইসি, অপেক্ষায় থাকা দলগুলোর অভিযোগ

নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন (ইসি) ‘তদন্তের নামে প্রহসন’ করছে বলে অভিযোগ উঠেছে। নিবন্ধনের অপেক্ষায় থাকা দলগুলোর দাবি, Read more

হৃদরোগের ঝুঁকি বাড়ায় মুখের ব্যাকটেরিয়া: গবেষণা
হৃদরোগের ঝুঁকি বাড়ায় মুখের ব্যাকটেরিয়া: গবেষণা

মুখগহ্বরের সাধারণ ব্যাকটেরিয়া হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে।  সাম্প্রতি এক ফিনিশ গবেষণায় এই তথ্য উঠে এসেছে,যা দাঁতের স্বাস্থ্য এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন