ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,  যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া দখলদার ইহুদিবাদী ইসরাইলি শাসনব্যবস্থার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে।বৃহস্পতিবার (১৯ জুন) এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। স্পিকার বাকের গালিবাফ বলেন, আমরা যুদ্ধ প্রসারিত করতে চাইনা, তবে যুক্তরাষ্ট্রের বিভ্রান্তিকর রাষ্ট্রপতির জানা উচিত যে আমাদের জাতি পশ্চিমা দেশগুলির মতো নয়, যার নিয়ন্ত্রণ তিনি নিতে এবং যেকোনো কিছু চাপিয়ে দিতে সক্ষম হবেন।তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ প্রয়োগ করে শান্তির সম্ভাব্য শর্তাবলী চাপিয়ে দিতে পারে না।ইরানের স্পিকার বলেন, ইসরাইলি সরকার ধরে নিয়েছিল যে তারা ইরানি সামরিক কমান্ডারদের ওপর প্রাথমিক আক্রমণের পরে পদক্ষেপ নিতে পারবে, কিন্তু ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী দ্রুত ক্ষেত্রটি পুনরুদ্ধার করে।প্রসঙ্গত, গত ১৩ জুন রাতে ইসরাইলি সরকার তেহরানের আবাসিক ভবনসহ ইরানে হামলা চালায়। হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। সরাসরি ঘরবাড়িতে আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরা মারা যায়। সমগ্র জনবসতি ক্ষতিগ্রস্ত হয়।ওইদিন ভোরে হামলার পর ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি একই দিনে নতুন সামরিক কমান্ডার নিয়োগ করেন এবং বলেন, ইসরাইলের জীবন অন্ধকার হয়ে যাবে। এর কিছুক্ষণ পরেই, ইরানি সশস্ত্র বাহিনী ইসরাইলের জন্য ‘নরকের দরজা খুলে দেওয়ার’ প্রতিশ্রুতি দেয় এবং ইসরাইল অধিকৃত অঞ্চলে শাস্তিমূলক হামলা শুরু করে। তেলআবিব, জেরুজালেম এবং হাইফাসহ অন্যান্য সংবেদনশীল স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে অঞ্চলগুলোর জনজীবন স্থবির হয়ে পড়েছে। ইসরাইলিরা ভূগর্ভস্থ বোমা আশ্রয়কেন্দ্রে দিনরাত কাটাচ্ছে। অনেক ইসরাইলি নৌকায় করে গ্রিস এবং সাইপ্রাসে নিয়ে যাওয়ার জন্য চোরাকারবারিদের মোটা অঙ্কের অর্থ দিয়েছে।ইরানি কর্মকর্তারা জানান, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে।সূত্র: মেহের নিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

পদ্মাসেতুর বেড়িবাঁধে দর্শনার্থীদের ভিড়
পদ্মাসেতুর বেড়িবাঁধে দর্শনার্থীদের ভিড়

ঈদের ছুটি মানেই আনন্দ আর অবকাশের এক অপূর্ব মিলন। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে একটু প্রশান্তি খুঁজে নিতে বেরিয়ে পড়েছে Read more

চট্টগ্রামে সড়কের গাছ বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক
চট্টগ্রামে সড়কের গাছ বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটে স্থানীয় সরকার বিভাগ প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়কের গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক Read more

১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করলেন ট্রাম্প
১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করলেন ট্রাম্প

বিশ্বের ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৪ জুন) জারি করা Read more

ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত
ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত

ইউক্রেনের সামি অঞ্চলে রোববার (১৩ এপ্রিল) সকালে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সামির ভারপ্রাপ্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন