সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত। এ নিয়ে ১২৫ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেলো তদন্ত সংস্থা।আজ বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্তকারী সংস্থা পিবিআইর তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মে নতুন দিন ধার্য করেন।সাগর-রুনি হত্যা মামলাটি দীর্ঘদিন ধরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কাছে তদন্তাধীন ছিল। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তদন্তের জন্য একটি টাস্কফোর্স গঠনের আদেশ দেন হাইকোর্ট। বর্তমানে পিবিআই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।এ মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর আসামিরা হলেন, বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। এদের মধ্যে তানভীর ও পলাশ রুদ্র জামিনে আছেন। বাকিরা এখনও কারাগারে।মামলার বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। প্রথমে মামলাটির তদন্ত করেন শেরে বাংলা নগর থানার একজন কর্মকর্তা। এরপর ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত ভার পড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের পুলিশ পরিদর্শক মো. রবিউল আলমের ওপর। এর দুই মাস পর হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ ভারতের
বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ ভারতের

বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ দিয়েছে ভারত সরকার। এর আওতায় এখন বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে Read more

ভৈরবে ১০২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ
ভৈরবে ১০২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাটালের মোড় এলাকা থেকে ১০২ কেজি গাঁজা ও ১টি সাদা রঙের প্রাইভেটকার আটক করেছে Read more

চার দিনেও মুক্তি মেলেনি আরাকান আর্মির হাতে আটক জেলেদের
চার দিনেও মুক্তি মেলেনি আরাকান আর্মির হাতে আটক জেলেদের

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে অপহৃত হওয়া বাংলাদেশী সেই ৫ জেলে Read more

তৃতীয় দিনে সৌদি যাচ্ছেন ৪ হাজারের বেশি হজযাত্রী
তৃতীয় দিনে সৌদি যাচ্ছেন ৪ হাজারের বেশি হজযাত্রী

তৃতীয় দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে চারটি Read more

ফি দিতে পারেননি বাবা, ছেলেকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দেয়ালো স্কুল কর্তৃপক্ষ
ফি দিতে পারেননি বাবা, ছেলেকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দেয়ালো স্কুল কর্তৃপক্ষ

স্কুলের পরীক্ষার ফি দিতে পারেননি এক শিক্ষার্থীর বাবা। তাই তাকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দিতে বাধ্য করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে Read more

টানা হারে নোয়াখালীর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ সৌম্যের
টানা হারে নোয়াখালীর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ সৌম্যের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার অংশ নিয়ে কঠিন সময় পার করছে নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্টে পা রাখার পর এখনো জয়ের স্বাদ পায়নি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন