দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১ হাজার, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলন করা হবে আজ রবিবার (১ জুন)। এসব নোটে থাকবে বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের ছবি।বৃহস্পতিবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।প্রথম ধাপে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের তিনটি নতুন নোট আজ রবিবার (১ জুন) (১৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ) থেকে বাজারে আসবে।নতুন ডিজাইনের এই নোটগুলোতে বঙ্গবন্ধুর ছবি থাকছে না। পর্যায়ক্রমে অন্যান্য মূল্যমানের নোট থেকেও শেখ মুজিবের ছবি সরিয়ে নতুন ডিজাইন প্রবর্তনের পরিকল্পনা রয়েছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের নোটগুলোতে দেশের বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার চিত্র তুলে ধরা হয়েছে। প্রাথমিকভাবে এসব নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরবর্তী সময়ে অন্যান্য শাখা থেকেও পাওয়া যাবে। তবে নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে বলে জানানো হয়েছে।এ ছাড়া মুদ্রা সংগ্রাহকদের কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা (স্পেসিমেন) নোটও মুদ্রণ করেছে, যা বিনিময়যোগ্য নয়। সংগ্রাহকরা নির্ধারিত মূল্যে এসব নমুনা নোট মিরপুরে অবস্থিত টাকার জাদুঘর থেকে সংগ্রহ করতে পারবেন।বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপকে দেশের মুদ্রানীতিতে এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে ডিজাইনে আধুনিকতা আনার পাশাপাশি জাতীয় ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হৃদরোগে জবি ছাত্রদল নেতার মৃত্যু
হৃদরোগে জবি ছাত্রদল নেতার মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা হাসিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শুক্রবার (০৩ Read more

বাঘায় নিজ বাড়ির আঙিনায় গাঁজার চাষ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাঘায় নিজ বাড়ির আঙিনায় গাঁজার চাষ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীর বাঘা থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক নিজ বাড়ির আঙিনায় গোপনে গাঁজার চাষের অভিযোগে এক মাদক সেবনকারী ও Read more

চুনারুঘাট থানার ওসি প্রত্যাহার
চুনারুঘাট থানার ওসি প্রত্যাহার

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম ৪ লাখ টাকা চুরির অভিযোগে কনস্টেবল ওয়াসিমের বাসা তছনছ করেন। এ ঘটনা সামাজিক Read more

কাজীপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ
কাজীপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ

'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা' প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজীপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ Read more

ঘরের টিনের চালে বজ্রাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু, ভাগ্যক্রমে বেঁচে গেল তিন সন্তান
ঘরের টিনের চালে বজ্রাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু, ভাগ্যক্রমে বেঁচে গেল তিন সন্তান

কুড়িগ্রামের উলিপুরে টিনের চালে বজ্রাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম চরাঞ্চল Read more

মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড আলমডাঙ্গার উদয়পুর গ্রাম, বৃদ্ধ নিহত
মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড আলমডাঙ্গার উদয়পুর গ্রাম, বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামে মাত্র পাঁচ মিনিটের এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ব্যাপক তান্ডব সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাতে বয়ে যাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন