সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে বিএনপির ৩১ দফার প্রচার ও ধানের শীষের পক্ষে ছিল সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওই নির্বাচনী এলাকায় দলের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা। এক পর্যায়ে কর্মীরা তাকে টাকার ফুল ও মালা গলায় দিয়ে শুভেচ্ছা জানান। তখন এক কর্মী ওই নেতাকে নির্বাচনের খরচের জন্য দশ লাখ টাকার একটি চেক তুলে দেন।শনিবার (২৫ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। ৩১ দফার প্রচারণার ঘোষণা থাকলেও এটি ছিল মূলত কামরুজ্জামানের নির্বাচনী সমাবেশ। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন। নেতা-কর্মীরা জানান, বিকেলে সাচনাবাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশ যোগ দেন। সমাবেশটি  শুরুর পর এক পর্যায়ে কামরুজ্জামানকে ফুল, টাকার মালা গলায় পরিয়ে দেন কিছু নেতা-কর্মী। তখন মঞ্চে উঠে নূর কাশেম নামের একটি কর্মী কামরুজ্জামানের হাতে একটি চেক তুলে দেন। কামরুল সেটি হাতে নিয়ে দেখেন দশ লাখ টাকা চেক। পরে তিনি চেকটি সমাবেশে উপস্থিত দলের নেতা-কর্মীদের দেখান।কামরুজ্জামান বলেন, ‘দলের ওই কর্মীর সঙ্গে আমার আগে পরিচয় হয়নি। তিনি চেকটি আমার হাতে দিয়ে কাল (রোববার) ব্যাংক থেকে টাকা তুলে নেয়ার কথা বলেছেন। মানুষের ভালোবাসায় আমি অভিভূত।’ তিনি বলেন, ‘আমি ধানের শীষের কথা বলছি। ধানের শীষে ভোট চাইছি। জনগণ পাশে থাকলে আমি এখানে মনোনয়ন পাবো বলে বিশ্বাস করি।’জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ মাসুম মাহমুদ তালুকদারের সভাপতিত্বে কামরুজ্জামান ছাড়াও বক্তব্য দেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহীনুর রহমান, জুলফিকার চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী তৌফিক ও সাজ্জাদ মাহমুদ তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হক প্রমুখ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে আসছেন না ডাক্তার!
যশোর ২৫০ শয্যা হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে আসছেন না ডাক্তার!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে। অধিকাংশ ডাক্তার চেম্বারে ঠিক মতো আসছেন না। আবার কয়েকজন Read more

লক্ষ্মীছড়ি জোনের অভিযানে অস্ত্রসহ ১ জন আটক
লক্ষ্মীছড়ি জোনের অভিযানে অস্ত্রসহ ১ জন আটক

সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি সেনা জোনের অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন Read more

কোম্পানীগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২
কোম্পানীগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা জনারদনসহ আরও দুইজন আহত হয়েছেন।বুধবার Read more

সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

সুনামগঞ্জ সিলেট সড়কের বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন।বুধবার (০৬ আগস্ট) দুপুরে উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন