আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপিকে  গতিশীল এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে ধামরাইয়ে মতবিনিময় সভা করেছেন ঢাকা -২০ ধামরাই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। শনিবার (২৫অক্টোবর) বিকেলে  কালামপুর (ভালুম) মাঠে ধামরাই উপজেলা ও পৌরসভা অন্তর্গত সকল ইউনিটের নের্তৃবৃন্দের সঙ্গে ধানের শীষের পক্ষে জনসংযোগ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মতবিনময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা-২০ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইয়াছিন ফেরদৌস মুরাদ। সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে তৃণমূল পর্যায়ে শক্ত সংগঠন ও  সকল নেতাকর্মীকে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। সকলের প্রচেষ্টায় এলাকার সকল নাগরিকদের ভোট কেন্দ্রে আসতে উদ্ভোদ্দ করতে হবে।এসময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করার পরামর্শ দেন।উক্ত সভায় ধামরাই উপজেলা ও পৌরসভা পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পোস্টাল ব্যালটের খামে রাজনৈতিক প্রচারে ইসির নিষেধাজ্ঞা
পোস্টাল ব্যালটের খামে রাজনৈতিক প্রচারে ইসির নিষেধাজ্ঞা

পোস্টাল ব্যালট ব্যবস্থাকে ঘিরে কোনো ধরনের রাজনৈতিক অপব্যবহার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডাকযোগে পাঠানো ব্যালটের খামের ওপর Read more

বান্দরবানে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু
বান্দরবানে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

বান্দরবানের  রোয়াংছড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি  ট্রাক্টর পুকুরে পড়ে গিয়ে  চালক নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ ইকবাল হোসেন মিয়া(৪২)।তিনি কুমিল্লা Read more

মাদারীপুরে সদর উপজেলায় দুদকের অভিযান
মাদারীপুরে সদর উপজেলায় দুদকের অভিযান

মাদারীপুর সদর উপজেলায় বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার প্রকল্প Read more

বদলগাছী সরকারি কলেজে শিক্ষার্থীদের তালা
বদলগাছী সরকারি কলেজে শিক্ষার্থীদের তালা

সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না হওয়াকে কেন্দ্র করে নওগাঁয় অধ্যক্ষের কক্ষে ও কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১ Read more

পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললো যুক্তরাষ্ট
পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললো যুক্তরাষ্ট

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন