গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।‘সময়ের কণ্ঠস্বর’-এ এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। এরপর (২৭ জুলাই) রোববার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।এর আগে ভিডিওচিত্রে দেখা যায়, আয়া মালেকা বেসরকারি নিউ এশিয়া ক্লিনিকের পরিচালক মো. জাহাঙ্গীর আলমকে হাসপাতালের ভেতরে ডেকে আনেন এবং এক রোগীকে ময়মনসিংহের ডাক্তার পরিচয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে জাহাঙ্গীর নিজেকে ‘সহকারী উপজেলা অ্যাসিস্ট্যান্ট’ পরিচয় দিয়ে রোগীর কাছ থেকে অপারেশনের কথা বলে ৩,৫০০ টাকা দাবি করেন।হাসপাতাল সূত্র জানায়, আয়া মালেকার বিরুদ্ধে আগেও অনিয়ম ও দালালচক্রের সঙ্গে সংশ্লিষ্টতার একাধিক অভিযোগ রয়েছে। তবে এবারের ঘটনায় ভিডিও প্রমাণ থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পাওয়ার পর আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ করেছি। দালালচক্রের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর এবং শূন্য সহনশীলতা নীতিতে আমরা কাজ করছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুল্ডারের ম্যারাথন ইনিংসে লারার রেকর্ডে ধাক্কা
মুল্ডারের ম্যারাথন ইনিংসে লারার রেকর্ডে ধাক্কা

টেস্ট ক্রিকেটে ২০০৪ সালে এক নতুন ইতিহাস রচনা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। এরপর থেকে একে একে কেটে Read more

মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরে আত্মকর্মসংস্থান প্রকল্পের অর্থায়নে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বাওয়ার কুমারজানি গ্রামে Read more

বিরল দৃশ্যের সাক্ষী কোটি মানুষ, কাবার ঠিক ওপরে চাঁদ
বিরল দৃশ্যের সাক্ষী কোটি মানুষ, কাবার ঠিক ওপরে চাঁদ

পবিত্র কাবা শরীফের ওপর দিয়ে গত শুক্রবার ভোরে দেখা গেল এক বিরল চন্দ্রদৃশ্য। চাঁদ যখন ধীরে ধীরে কাবার ঠিক ওপরে Read more

সন্ধ্যায় মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান
সন্ধ্যায় মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ছয়টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন