ইরানে চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন।গত বৃহস্পতিবার রাতে আন্দোলন তীব্র হয়। এ সময় বিক্ষোভাকারীর সহিংস হয়ে উঠেন। এর জবাবে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি ছোড়ে। টাইম ম্যাগাজিন শুক্রবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ছয়টি হাসপাতালে ২০৬ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। যাদের বেশিরভাগ গুলিতে প্রাণ হারিয়েছেন।সাময়িকীটি বলেছে, যদি মৃত্যুর তথ্য নিশ্চিত হয় তাহলে ধারণা করা যায়, ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে। এরসঙ্গে একটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতাকে উপেক্ষা করা হবে। তিনি হুমকি দিয়েছিলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে খামেনি সরকারকে চড়া মূল্য দিতে হবে।গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এ আন্দোলন এখন পর্যন্ত ৩১টি শহরে ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতের তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ তেহরানসহ অন্যান্য জায়গায় জড়ো হয়েছেন।ওই চিকিৎসক টাইমস ম্যাগাজিনকে বলেছেন, শুক্রবার হাসপাতাল থেকে এসব মরদেহ সরিয়ে ফেলা হয়েছে। তিনি জানিয়েছেন, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়েছে। সেখানে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়েছিলেন। নিহতদের বেশিরভাগ তরুণ বলে জানিয়েছেন এ চিকিৎসক।তবে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে টাইমস ম্যাগাজিন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আগামী মাস থেকে চীন থেকে আসা পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার Read more

গ্রিনল্যান্ড দখলের উপায় নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ
গ্রিনল্যান্ড দখলের উপায় নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের দ্বীপ গ্রিনল্যান্ড দখল বা অধিগ্রহণের বিষয়ে "বিভিন্ন উপায়" নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। Read more

ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির আভাস
ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে Read more

ইসরাইলি আগ্রাসনের বিনাশই যুদ্ধ বন্ধের একমাত্র পথ: ইরানের প্রেসিডেন্ট
ইসরাইলি আগ্রাসনের বিনাশই যুদ্ধ বন্ধের একমাত্র পথ: ইরানের প্রেসিডেন্ট

ইসরাইলের আগ্রাসনের নিঃশর্ত অবসানই যুদ্ধ বন্ধের একমাত্র পথ। তাদের হামলা বন্ধ না হলে আরও কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট Read more

নির্বাচনের জন্য নেওয়া টাকা ফেরত দেবেন তাসনিম জারা
নির্বাচনের জন্য নেওয়া টাকা ফেরত দেবেন তাসনিম জারা

নির্বাচনের জন্য বিকাশে নেওয়া টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা।শনিবার (২৭ ডিসেম্বর) তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন