রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহীদ দিবস ২০২৫ পালিত হয়েছে। এদিন রংপুরের ২২ শহীদের পরিবার জোরালোভাবে দাবি জানান, আগামী জাতীয় নির্বাচনের আগেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার করতে হবে।মঙ্গলবার ( ১৬ জুলাই) দুপুর  বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শহীদ আবু সাঈদ স্মরণে আয়োজিত এই আলোচনায় কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীদের সামনে শহীদদের পরিবারের সদস্যরা বলেন, ‘আমাদের সন্তান ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করেছিল। অথচ পুলিশ ও রাজনৈতিক সন্ত্রাসীরা তাদের গুলি করে হত্যা করেছে। আমরা এক বছর ধরে কেবল আশ্বাস পাচ্ছি, কিন্তু বিচার পাচ্ছি না। ভোট আসছে, কিন্তু ন্যায়বিচার আসছে না। আমার নির্বাচনের আগেই জুলাই সনদ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা এবং শিক্ষার্থীদের হত্যার বিচার চায়।’আলোচনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। বক্তব্যে তিনি বলেন, ‘একজন বাবা হিসেবে আমি শুধু বিচার চাই না, চাই রাষ্ট্রীয় স্বীকৃতি।’অনুষ্ঠানে উপস্থিত  আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান  শহীদ পরিবারের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং বিষয়টি রাষ্ট্রীয় পর্যায়ে তোলার আশ্বাস দেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী তার বক্তব্যে বলেন, ‘এই দিনটি শুধু স্মরণ নয়, বরং শিক্ষা ও প্রতিজ্ঞার দিন। শহীদ পরিবারগুলোর দাবিকে আমরা পূর্ণ সমর্থন করি এবং রাষ্ট্রের কাছে তাদের ন্যায্য অধিকার আদায়ের আহ্বান জানাই।উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদসহ রংপুর বিভাগের ২২ জন শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাণ্ডারিয়ায় গাঁজাসহ যুবক আটক
ভাণ্ডারিয়ায় গাঁজাসহ যুবক আটক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গাঁজাসহ এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ Read more

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু
ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

ট্রাম্পের শুল্কনীতি ও গাজা যুদ্ধ নিয়ে জরুরি আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন Read more

মায়ামিতে ডি পলকে পেয়ে দারুণ খুশি মেসি
মায়ামিতে ডি পলকে পেয়ে দারুণ খুশি মেসি

লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার রদ্রিগো ডি পল। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ধারে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে Read more

যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সেখানে পৌঁছেছেন Read more

দীপাবলি উপলক্ষে মঙ্গলবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি
দীপাবলি উপলক্ষে মঙ্গলবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি

সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে ছুটির কারণে মঙ্গলবার (২১ অক্টোবর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে Read more

জয়পুরহাট চিনিকলে বকেয়া বেতন ও ইনক্রিমেন্টের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
জয়পুরহাট চিনিকলে বকেয়া বেতন ও ইনক্রিমেন্টের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

 জয়পুরহাট চিনিকলের বকেয়া বেতন, ইক্ষু উন্নয়ন সহকারীদের (সিডিএ) ইনক্রিমেন্ট ও মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা। এসব নিরসনে ৪৮ ঘণ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন