৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত অংশের (এমসিকিউ টাইপ) ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন। রবিবার (২০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এই ফল প্রকাশ করা হয়। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে সংবাদমাধ্যম, পিএসসির ওয়েবসাইট এবং এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ডাকযোগে কাউকে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকেই মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে নির্ধারিত দিনে কমিশনের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের বোর্ডে নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থাকতে হবে।একইসাথে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদেরকে BPSC Form-1 (Applicant’s Copy) এর সঙ্গে নির্ধারিত কিছু কাগজপত্রের দুই সেট সত্যায়িত কপি বোর্ডে জমা দিতে হবে। জমা দিতে হবে সদ্য তোলা তিন কপি রঙিন সত্যায়িত ছবি, এসএসসি ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্ট ও মার্কশিট, জন্মতারিখ প্রমাণে এসএসসি বা সমমানের সনদ (ও-লেভেল ও এ-লেভেল উত্তীর্ণদের জন্য জন্মতারিখযুক্ত দালিলিক প্রমাণ), বিদেশি ডিগ্রি থাকলে সমমানের স্বীকৃতি সনদ এবং এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের জন্য বিএমডিসির নিবন্ধন সনদ। অবতীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন হয়েছে মর্মে পরীক্ষা নিয়ন্ত্রক বা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে, যা পরীক্ষার শুরুর ও শেষের তারিখসহ হতে হবে। প্রার্থীর ওজন, উচ্চতা এবং বুকের মাপ সংক্রান্ত বিএমডিসি নিবন্ধিত চিকিৎসকের প্রত্যয়নপত্র, যেটিতে চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকবে, সেটিও জমা দিতে হবে।আবার যদি কোনো প্রার্থী বর্তমানে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা স্থানীয় সরকার সংস্থার চাকরিতে নিযুক্ত থাকেন, তাহলে তাকে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদিত ছাড়পত্র জমা দিতে হবে। চাকরি ত্যাগ বা অপসারিত হয়ে থাকলে সে সম্পর্কিত প্রমাণপত্র জমা দিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত, শারীরিকভাবে প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের জন্য নির্ধারিত কর্তৃপক্ষের স্বাক্ষরিত সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ কিংবা পাসপোর্টের যেকোনো একটি সঙ্গে আনতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে পিতা বা মাতার নির্দিষ্ট সময়ের নির্ভরযোগ্য মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। স্থায়ী ঠিকানার প্রমাণে জাতীয় পরিচয়পত্রের কপি, এবং স্থানীয় জনপ্রতিনিধি বা নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র জমা দিতে হবে।নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রার্থীদেরকে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা Teletalk BD Ltd. এর ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে অনলাইনে বাংলায় BPSC Form-3 পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। অনলাইনে জমা দেওয়া ফরমের দুইটি প্রিন্ট কপি মৌখিক পরীক্ষার বোর্ডে সঙ্গে আনতে হবে। এছাড়াও, পুলিশ ভেরিফিকেশন ফরম (প্রাক্ চাকরি বৃত্তান্ত যাচাই ফরম) তিন কপি পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ জমা দিতে হবে।পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানেই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের নিশ্চয়তা নয়। প্রার্থীদেরকে অবশ্যই সঠিক ও সম্পূর্ণ তথ্যসহ প্রযোজ্য কাগজপত্র পেশ করতে হবে। কোনো অসত্য তথ্য, জাল সনদ, দুর্নীতি বা প্রতারণা প্রমাণিত হলে প্রার্থিতার পাশাপাশি ভবিষ্যতের পরীক্ষার জন্যও প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। এমনকি চাকরিতে যোগদানের পরও যদি কোনো অসঙ্গতি প্রমাণিত হয়, তাহলে চাকরিচ্যুতি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।কমিশনের তথ্য অনুযায়ী, ফলাফল সম্পর্কে মোবাইল ফোনের মাধ্যমে জানার জন্য PSC 48 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে উত্তীর্ণ বা অনুত্তীর্ণ তথ্য জানিয়ে ফিরতি বার্তা পাঠানো হবে। যেমন—PSC 48 123456 Send to 16222। এছাড়াও, যেসব প্রার্থী পূর্বে ৪৬তম বা ৪৭তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছেন, তাদেরকে অবশ্যই ২৩ জুলাই ২০২৫ এর মধ্যে নির্ধারিত গুগল ফর্ম (https://forms.gle/jstW39S12eWi9oBk6) পূরণ করে জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ এক রোহিঙ্গা শরণার্থীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার ওয়াই Read more

ভিক্ষাবৃত্তির দায়ে দেশে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে
ভিক্ষাবৃত্তির দায়ে দেশে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে

ভিক্ষাবৃত্তির দায়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ বছর ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এমন তথ্য জানিয়েছে Read more

গাজীপুরে শালদহ নদে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরে শালদহ নদে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর সদর উপজেলার পিরুজালী হাটখোলা এলাকায় শালদহ নদে গোসলে নেমে রিয়াজুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (০৩ Read more

পঞ্চগড়ে পাম্প থেকে ধাতব বাক্সে তেল পরিবহনের অভিযোগ
পঞ্চগড়ে পাম্প থেকে ধাতব বাক্সে তেল পরিবহনের অভিযোগ

পঞ্চগড়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে পেট্রোল পরিবহনের সময় একটি মোটরসাইকেলসহ প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (৩ Read more

২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত
২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত

আনুষ্ঠানিকভাবে ২০০ আধুনিক হেলিকপ্টার (এলইউএইচ) কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারত। এর মধ্যে ১২০টি পাবে সেনাবাহিনীর ‘আরমি অ্যাভিয়েশন কোর’ এবং ৮০টি Read more

আজ ২০ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২০ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন