কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এসময় পৃথক দুটি অভিযানে মালিকবিহীন মোট ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য কোটি টাকারও বেশি।বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিডি-১৯ থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল মিজানের ঘের এলাকায় অবস্থান নেয়।এসময় মিয়ানমার দিক থেকে একজন সন্দেহভাজন ব্যক্তি ধানক্ষেতের ভেতর দিয়ে আসতে দেখে তাকে চ্যালেঞ্জ করা হলে তিনি হাতে থাকা রঙিন কাপড়ে মোড়ানো পোটলা ফেলে নাফ নদী হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান।পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে রঙিন কাপড়ে মোড়ানো কাগজের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী তিনটি কাটে মোট ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এছাড়া, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে হ্নীলা বিওপির রাডারে দেখা যায়, সীমান্ত পিলার বিআরএম-১২ থেকে প্রায় ৮০০ গজ উত্তর-পূর্বে বাংলাদেশের ভেতরে দুইজন ব্যক্তি প্রবেশ করছে। সঙ্গে সঙ্গে টহলদল জালিয়াপাড়া সুইচগেইট এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়।রাত আনুমানিক ২টা নাগাদ একজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে হাতে থাকা কালো প্লাস্টিক ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপিয়ে পালিয়ে যায়। পরে উক্ত স্থান তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী চারটি কাটে মোট ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন,পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো উখিয়া ও টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত,
মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত,

মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস একটি মিনিভ্যানে ধাক্কা দিলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে। সোমবার Read more

পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত
পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত

পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল Read more

অভিনেত্রী পূজা চেরির ভিডিও ফাঁসেও উচ্ছ্বসিত ভক্তরা
অভিনেত্রী পূজা চেরির ভিডিও ফাঁসেও উচ্ছ্বসিত ভক্তরা

রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। সম্প্রতি কাজাখস্তানে Read more

বিগব্যাশে রিশাদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩ জানুয়ারি ২০২৬)
বিগব্যাশে রিশাদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩ জানুয়ারি ২০২৬)

বিপিএলে আজ কোনো ম্যাচ নেই। বিগ ব্যাশে মাঠে নামছে রিশাদ হোসেনের হোবার্ট। এদিকে বড়দিনের ছুটি শেষে লা লিগাও মাঠে ফিরছে Read more

পাকিস্তানের রাজধানীতে বিনামূল্যে গণপরিবহণ সেবা ঘোষণা
পাকিস্তানের রাজধানীতে বিনামূল্যে গণপরিবহণ সেবা ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট তীব্র জ্বালানি সংকটের মুখে পাকিস্তানের সাধারণ মানুষকে স্বস্তি দিতে রাজধানী ইসলামাবাদে বিনামূল্যে গণপরিবহণ সেবা চালুর Read more

বিশ্বের যেখানেই প্রবাসীরা থাকুন, ভোট দিতে পারবেন: সিইসি
বিশ্বের যেখানেই প্রবাসীরা থাকুন, ভোট দিতে পারবেন: সিইসি

বিশ্বের যেখানেই থাকুন না কেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন