পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে রক্তাক্ত জুলাইয়ের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে রক্তাক্ত জুলাই স্মরণে পোস্টার প্রদর্শনী। কলেজ মুক্তমঞ্চ থেকে মাঠ পর্যন্ত পোস্টার প্রদর্শনী করা হয়।বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে এগারোটায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠান উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান ও উপাধ্যক্ষ অধ্যাপক হায়দার মিয়া। আয়োজনের শুরুতেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা “রক্তাক্ত জুলাই” বিষয়কে কেন্দ্র করে নির্মিত সচিত্র পোস্টার প্রদর্শন করেন। এসব পোস্টারে উঠে আসে ২০২৪ সালের ১৬ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপট ও শহীদদের আত্মত্যাগের করুণ ইতিহাস।আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মিলকী আমাতুল মুগনি। তিনি রক্তাক্ত জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন সকল বিভাগের বিভাগীয় প্রধান ও সকল শিক্ষকগণ, কলেজ শাখার সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। তারা রক্তাক্ত জুলাইয়ে তাদের ভূমিকা তুলে ধরেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক হায়দার মিয়া। তিনি বলেন, ‘রক্তাক্ত জুলাই’ কোনো কল্পিত কল্পনা নয়। এই যে আমাদের চোখের সামনে ঘটে যাওয়া বাস্তব এই শৈশব। পাশাপাশি, তরুণ প্রজন্মকে এই রক্তাক্ত অধ্যায় থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।এ সময় প্রধান অতিথির সমাপ্তি বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান বলেন, কবি নজরুল সরকারি কলেজে যারা শহীদ ও আহত হয়েছে এবং যারা সক্রিয় ভূমিকা রেখেছে তাদের প্রতি আমার মোবারকবাদ ও শুভেচ্ছা। রক্তাক্ত জুলাই আমাদের রাজনৈতিক ইতিহাসের এক বেদনাবিদুর অধ্যায় যা আজও গণতন্ত্র ও ন্যায় বিচারের জন্য লড়াইয়ের প্রেরণা যোগায়। তিনি কলেজের সকল শহীদসহ বাংলাদেশের সকল শহীদ ও আহতদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, কলেজের সকল শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা সবাইকে ঐতিহাসিক জুলাইয়ের পেক্ষাপট ধরে ঐক্যবদ্ধ রাখার এবং ধারণ করার আহ্বান জানান।অনুষ্ঠানের শেষে জুলাই ২৪ আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে বিক্ষোভ: বিপাকে বাংলাদেশ ফুটবল দল, অনুশীলন স্থগিত
নেপালে বিক্ষোভ: বিপাকে বাংলাদেশ ফুটবল দল, অনুশীলন স্থগিত

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে তরুণেরা। ‘জেনারেশন জেড’ নামে পরিচিত নতুন প্রজন্মের এই বিক্ষোভ সোমবার (৮ Read more

আমতলীতে চোরাই ছাগলসহ আটক ৩
আমতলীতে চোরাই ছাগলসহ আটক ৩

বরগুনার আমতলীতে চোরাই ছাগলসহ তিনজন চোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার হাট এলাকা থেকে Read more

কারণ ছাড়াই প্রস্রাবের রং ঘোলাটে, কিসের ইঙ্গিত?
কারণ ছাড়াই প্রস্রাবের রং ঘোলাটে, কিসের ইঙ্গিত?

পর্যাপ্ত পানি পান হলে প্রস্রাবের রং স্বচ্ছ থাকে। যা শরীরের জন্য সবুজ সংকেত। কিন্তু পানি পানের পরও অনেকেরই প্রস্রাবের রং Read more

কাকরাইলে সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
কাকরাইলে সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে তিন দফা দাবিতে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে Read more

যশোরে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন
যশোরে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন

যশোর সদর উপজেলার পাগলাদাহে যুবক শাহিদুর রহমান শহিদকে (৪০) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজ সামনে এ খুনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন