বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াতে ইসলামী ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বিষয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। ইসলামী আন্দোলন যদি না ফেরে, তাহলে বাকি ৪৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করবে অন্যান্য দল।এর আগে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ার পর জরুরি বৈঠক করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।বৈঠকের পর এহসানুল মাহবুব জুবায়ের বেলা ১২ টায় এ বৈঠক সংক্রান্ত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের বিষয়ে জোটের অবস্থার তুলে ধরেন তিনি।তিনি আরও বলেন, আজকের নির্বাহী কমিটির বৈঠকে নির্বাচনি সফর চূড়ান্ত করা হবে। এছাড়া নির্বাচনি নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা চলছে। সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী ২০ জানুয়ারি।সংবাদ সম্মেলনে কর্নেল ওলি আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলারও নিন্দা জানান জুবায়ের। দ্রুত মামলা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।এর আগে, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেয় জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১০ দল। এরমধ্যে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯ আসন থেকে লড়বে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি ও এলডিপি ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি ও নেজাম ইসলাম পার্টি ২টি আসনে লড়বে।তবে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ২৬৮ আসনে একক নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। বাকি ৩২ আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথা জানায় দলটি।বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মুজিবুর রহমান, আ ন ম শামসুল ইসলামসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত পুতিন
যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত পুতিন

যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, একদিনের ইস্টার যুদ্ধবিরতির পর তিনি আরও Read more

ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী
ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী

একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনি এলাকায় একজন ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন। এর থেকে বেশি খরচ Read more

পাম্পে অতিরিক্ত তেল চেয়ে অস্ত্র প্রদর্শন, আতঙ্কে কর্মচারীরা
পাম্পে অতিরিক্ত তেল চেয়ে অস্ত্র প্রদর্শন, আতঙ্কে কর্মচারীরা

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ব্যস্ত পথ। দুপুরের রোদে পেট্রোল পাম্পে স্বাভাবিক ভিড়। এর মাঝেই হঠাৎ উত্তেজনা। অতিরিক্ত জ্বালানি তেল না পেয়ে এক Read more

মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, আহত ৮
মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, আহত ৮

মাদারীপুরের শিবচর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মাহমুদা আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ওসি লিটনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ওসি লিটনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

বসতবাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মোঃ লিটন মিয়ার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন