ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মালিঝি নদীভাঙনের হুমকিতে রয়েছে। প্রতিনিয়ত নদীর ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চরম ঝুঁকিতে পড়েছে বিদ্যালয়ের অবকাঠামো। শিক্ষার্থীরা প্রতিদিনই শঙ্কার মধ্যে ক্লাস করছে। তবে যেকোনো মুহূর্তে বিদ্যালয়টি নদীতে বিলীন হয়ে যেতে পারে।একাধিক শিক্ষার্থী বলেন, ‘আগে নদী অনেক দূরে ছিল। কিন্তু এখন ভাঙনের কারণে নদীটা আমাদের স্কুলের একেবারে কাছে চলে এসেছে।আমরা খেলাধুলা করতে পারি না। সব সময় ভয়ের মধ্যে থাকি। অভিভাবকদের মধ্যে নুরুল আলম খান আলম বলেন আমাদের বাচ্চারা খুব ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসে, যে কোন সময় হতে পারে দুর্ঘটনা। তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ আঞ্জুমান আরা বেগম বলেন,বিদ্যালয়ের খুব কাছাকাছি নদী হওয়াতে বিশেষ করে বর্ষাকালে আমরা সব সময় ঝুঁকিরমধ্যে থাকি যদি নদীগর্ভে এই বিদ্যালয়টি চলে যায়, তাহলে আমাদের শিক্ষার্থীদের আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে না।’এলাকাবাসী এ স্কুলকর্তৃপক্ষ উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন এখানে যেন টেকসই বেড়িবাঁধ নির্মাণ করেন।তা হলে হয়তো বিদ্যালয়টি রক্ষা পাবে এবং শিক্ষার্থীরা নিরাপদে পড়ালেখা চালিয়ে যেতে পারবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি দুই উগ্রপন্থি মন্ত্রীর ওপর ৪ দেশের নিষেধাজ্ঞা
ইসরায়েলি দুই উগ্রপন্থি মন্ত্রীর ওপর ৪ দেশের নিষেধাজ্ঞা

যুক্তরাজ্য ও তার মিত্র দেশগুলো ইসরায়েলের ২ উগ্রপন্থি মন্ত্রী, ইতামার বেন-গাভির এবং বেজালেল স্মোটরিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।মঙ্গলবার (১০ জুন) Read more

‘চুপ্পু নয়, ড. ইউনুসকে গণভোটের আদেশ জারি করতে হবে’
‘চুপ্পু নয়, ড. ইউনুসকে গণভোটের আদেশ জারি করতে হবে’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘স্বৈরাচারের প্রধান চুপ্পুর কাছ থেকে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হলে এটা Read more

লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সুস্থ হতে সময় লাগবে
লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সুস্থ হতে সময় লাগবে

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক এবং নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে Read more

তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

তীব্র শীতে কাঁপছে সারা দেশ। এর মধ্যে সাত জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এমন পরিস্থিতিতে শীত নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। Read more

লোহাগাড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত
লোহাগাড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ নাছির মোল্লা (৬০) নামে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন Read more

তিস্তা রক্ষা আন্দোলন থেকে ফেরার পথে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত
তিস্তা রক্ষা আন্দোলন থেকে ফেরার পথে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত

তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্বলন শেষে ফেরার পথে ট্রাকচাপায় লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল মান্নান সরকার সাবু নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন