নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত সফর না করার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৭ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা ইস্যুতে বিসিবির অবস্থান স্পষ্ট করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি  জানিয়েছেন, খেলোয়াড়দের পাশাপাশি সাংবাদিক, স্পন্সর ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বিসিবি তাদের অধিকারের প্রশ্নে কঠোর অবস্থানে অনড় থাকবে।এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা আইসিসিকে নিরাপত্তা এবং সুরক্ষার গুরুত্ব নিয়ে লিখেছি। আমাদের প্রাথমিক দায়িত্ব খেলোয়াড়দের দেখাশোনা করা হলেও, এর বাইরে সাংবাদিক, স্পন্সর এবং ক্রিকেটপ্রেমীদের একটি বিশাল জনগোষ্ঠী রয়েছে। যদি নিরাপত্তা ব্যবস্থার উন্নতি না হয়, তবে আমরা আমাদের অধিকারের জন্য লড়ে যাব। এটি একটি অত্যন্ত যৌক্তিক কারণ; আমরা এর আগে অনেক বিশ্বকাপ খেললেও কখনো এমন নিরাপত্তার প্রশ্ন তুলিনি।’ভারতের ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বুলবুল বলেন, ‘আমরা একটি অত্যন্ত যৌক্তিক বিষয় নিয়ে কথা বলছি। উদাহরণস্বরূপ, মুস্তাফিজের মতো একজন খেলোয়াড়ের ক্ষেত্রে যখন দেখা গেলো যে নিরাপত্তা নিশ্চিত করতে অসুবিধা হচ্ছে, তখন তাকে বাদ দেয়া হয়েছে। সেখানে পুরো বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী যখন খেলা দেখতে যাবে, সেটি একটি গুরুতর উদ্বেগের বিষয়।’শ্রীলঙ্কায় খেলা সম্ভব নয়—এমন অপপ্রচার প্রসঙ্গে বিসিবির এই প্রতিনিধি বলেন, ‘শ্রীলঙ্কায় খেলা সম্ভব নয়—এমন একটি অপপ্রচার চলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং তারা জানতে চেয়েছে আমাদের সুনির্দিষ্ট সমস্যাগুলো কী। আমরা এখন সেই বিষয়গুলো লিখিতভাবে জানাচ্ছি।’বিশ্বকাপে অংশগ্রহণ না করলে সম্ভাব্য পরিণতি নিয়েও মন্তব্য করেন বুলবুল। জানান, ‘বিসিবি অবশ্যই বিষয়টি বিবেচনা করবে। অতীতে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারত পাকিস্তানে যায়নি এবং পাকিস্তানও গত কয়েকটি টুর্নামেন্ট খেলতে ভারতে আসেনি। সুতরাং, আমরা একটি সঠিক সমাধানের আশা করছি। ভারতের নিরাপত্তা ইস্যুতে যদি বিশ্বকাপ নিয়ে আপস করতে হয়, তবে আমরা আমাদের সিদ্ধান্তে অনড় থাকব।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জেলের জরিমানা
ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জেলের জরিমানা

ফরিদপুরের সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে তিন জেলেকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় Read more

কাশ্মীরে হামলার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফিরলেন মোদি
কাশ্মীরে হামলার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফিরলেন মোদি

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের বাইসরান উপত্যকায় ভয়াবহ হামলায় বিদেশি নাগরিকসহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

ঈশ্বরদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার
ঈশ্বরদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার

পাবনার ঈশ্বরদীতে সাথী বেকারি নামে একটি কারখানায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের খাদ্যপণ্য। Read more

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ।শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, Read more

গাজায় অনুপ্রবেশকালে একদল ইসরায়েলি আটক
গাজায় অনুপ্রবেশকালে একদল ইসরায়েলি আটক

ফিলিস্তিনের গাজায় অনুপ্রবেশের চেষ্টা করেছেন বেশ কয়েকজন ইসরায়েলির একটি দল। তবে, তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা Read more

আশির দশকের কৃষি
আশির দশকের কৃষি

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন