গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছে র‍্যাব। আগামী নির্বাচনের আগে লুট হওয়া এসব অস্ত্র উদ্ধার করতে না পারলে নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।সোমবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‍্যাব- ২ এর উপ-অধিনায়ক নাজমুল্লাহেল ওয়াদুদ। তিনি বলেন, ‘এসব অস্ত্র কয়েক হাত বদল হয়ে অপরাধীদের কাছে চলে গেছে। ফলে বেগ পেতে হচ্ছে উদ্ধারে। নির্বাচন সামনে রেখে অনেকেই পরিস্থিতি খারাপের চেষ্টা করছে, তবে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।’র‍্যাব-২ এর এই উপ-অধিনায়ক আরো জানান, ‘লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। যদিও উদ্ধার করা কঠিন। তবে আশা করি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে তৎপরতা চালাচ্ছেন এতে অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হবে।’এদিকে মোহাম্মাদপুরের জেনেভা ক্যাম্পে সংগঠিত অপরাধ নিয়ে কথা বলতে গিয়ে নাজমুল্লাহেল ওয়াদুদ জানান, ‘ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল ও চুয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বেরিয়ে আবারও অপরাধ করছে।’উল্লেখ্য, গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থানা ও স্টেশনগুলো ফেলে পালিয়ে গিয়েছিল পুলিশ সদস্যরা। এসময় বেশ কিছু থানায় তাদের আগ্নেয়াস্ত্র লুট হয়। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে লুট হওয়া এসব অস্ত্রের একটা অংশ উদ্ধার করা গেলেও এখনও উদ্ধার হয়নি প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংস্কারবিরোধী দলের সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ
সংস্কারবিরোধী দলের সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ

সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ছেন Read more

যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত জামায়াতসহ ৫ দলের মানববন্ধন চলছে
যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত জামায়াতসহ ৫ দলের মানববন্ধন চলছে

পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবিতে রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন করছে জামায়াতে ইসলামীসহ ৫টি Read more

Online-Casino bewusst erkunden: So wird aus dem ersten Besuch ein guter Überblick
Online-Casino bewusst erkunden: So wird aus dem ersten Besuch ein guter Überblick

Ein neues Online-Casino lässt sich am besten wie ein unbekannter Spielsaal entdecken: erst umsehen, dann die wichtigsten Regeln prüfen und Read more

ফ্লাইট বন্ধ করল নভোএয়ার
ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

ফ্লাইট অপারেশন আপাতত বন্ধ করল দেশের বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার। শুক্রবার (২ মে) থেকে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।সূত্র জানিয়েছে, সাময়িকভাবে Read more

পাকিস্তানে প্রবল বর্ষণে ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ৬৩
পাকিস্তানে প্রবল বর্ষণে ২৪ ঘণ্টায়  মৃত্যু বেড়ে ৬৩

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা প্রবল বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬৩ জন নিহত এবং ২৯০ জন আহত হয়েছেন। বুধবার (১৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন