শেরপুরের নালিতাবাড়ীতে স্বাস্থ্য বিভাগের অনুমোদন না নিয়েই সিজারিয়ান অপারেশনসহ সবধরণের কার্যক্রম পরিচালনার অপরাধে মায়ান জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারী হাসপাতাল সীলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।রোববার (২৯ মার্চ) বিকেলে নালিতাবাড়ী পৌরশহরে অবস্থিত ওই হাসপাতালটি সীলগালা করা হয়।সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত পৌরশহরের উত্তর বাজারের একটি ভবন ভাড়া নিয়ে মায়ান জেনালে হাসপাতাল নামে একটি বেসরকারী হাসপাতাল পরিচালনা করে আসছিলেন নির্লব হাসান মিন্টু নামে এক ব্যক্তি। অনুমোদনহীন এই হাসপাতালে সিজারিয়ান অপারেশনসহ অন্যান্য চিকিৎসাসেবা কার্যক্রম চালানো হচ্ছিল।এমন অভিযোগের প্রেক্ষিতে রোববার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ ওই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এর আগে গত শুক্রবার বিকেলে আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতিকে সিজার করা হলে একটু পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ময়মনসিংহের প্রান্ত এবং পরে নেক্সাস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।এই ঘটনায় শনিবার বিকেল থেকেই মায়ান জেনারেল হাসপাতাল বন্ধ রাখে কর্তৃপক্ষ। নিহতের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার ফলে প্রসূতি আকলিমার মৃত্যু হয়েছে।স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ মো. শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন, ভারপ্রাপ্ত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ন আহমেদ নূরসহ অন্যান্যদের উপস্থিতিতে হাসপাতালটি সিলগালা করা হয়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে বাওড়ের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
যশোরে বাওড়ের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের লাউখালী বাওড়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা Read more

শ্রীপুরে জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার
শ্রীপুরে জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার

গাজীপুরের শ্রীপুরে টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার বাগমারা গ্রামের তিন শতাধিক পরিবার। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি Read more

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি দোকানে ডাকাতি শেষে সন্ত্রাসীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে নিহত এমদাদুল হকের বাড়ি কিশোরগঞ্জের Read more

কোচিং করতে বেরিয়ে আর ফেরেনি স্কুলছাত্র রানা, উৎকণ্ঠায় পরিবার
কোচিং করতে বেরিয়ে আর ফেরেনি স্কুলছাত্র রানা, উৎকণ্ঠায় পরিবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী গ্রামে আসাদুজ্জামান রানা (১৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২০ জুন ২০২৫, শুক্রবার সকাল ৭টার Read more

দাউদকান্দির পুটিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
দাউদকান্দির পুটিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা লাল সবুজ পরিবহন দাউদকান্দির পুটিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বৃহস্পতিবার Read more

মির্জাপুরে সাংবাদিকের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি
মির্জাপুরে সাংবাদিকের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

টাঙ্গাইলের মির্জাপুরে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলামের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৮ মে) দুপুরে পৌরসভার বাওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন