‘সত্যোর সন্ধানে, মানুষের কল্যাণে’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সাংবাদিকদের নিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রেসক্লাবের ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে কালুখালী আর্চ গার্ডার ব্রিজ সংলগ্ন সাংবাদিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।কমিটিতে জিটিভির জেলা প্রতিনিধি ইমরান খানকে সভাপতি ও দৈনিক আইন বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি আদম আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।এছাড়াও কমিটিতে দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আবু সাঈদকে সিনিয়র সহ-সভাপতি, সাপ্তাহিক মানি লাইন পত্রিকার বিশেষ প্রতিনিধি বিধান কুমার বিশ্বাসকে সহ-সভাপতি, দৈনিক চিত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি রাশেদুল হক মাসুদকে সহ-সাধারণ সম্পাদক, সময়ের কণ্ঠস্বর এর জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক, দ্যা ডেইলি ক্যাম্পাস ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল সরদারকে অর্থ বিষয়ক সম্পাদক, চ্যানেল নাইন এর রিপোর্টার রাজু আহমেদকে দপ্তর সম্পাদক, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান (রাজু)কে প্রচার সম্পাদক, দৈনিক ভোরের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ইমদাদুল হক রানাকে ক্রিড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি সাহিদা পারভীনকে মহিলা বিষয়ক সম্পাদিকা করা হয়।কমিটিতে কার্য নির্বাহী সদস্যরা হলেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াজেদ আলী, দৈনিক অধিকরণ পত্রিকার প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক সত্যোর সন্ধান পত্রিকার প্রতিনিধি ইসরাইল হাসান (আপন), আই নিউজ বিডি এর জেলা প্রতিনিধি নাফিজ আহমেদ, দৈনিক সময়ের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক জনতার আদালত পত্রিকার প্রতিনিধি আশরাফুল আলম ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোনায়েম হেসেন রাজু।নতুন কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবকে একটি শক্তিশালী ও নিরপেক্ষ সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।নবনির্বাচিত সভাপতি ইমরান খান বলেন, সাংবাদিকদের ঐক্যই আমাদের শক্তি। পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে কালুখালী উপজেলা প্রেসক্লাবের মূল লক্ষ্য।”সাধারণ সম্পাদক আদম আলী বলেন, স্থানীয় সমস্যা, জনস্বার্থ এবং উন্নয়নমূলক সংবাদ তুলে ধরতে প্রেসক্লাব সক্রিয় ভূমিকা রাখবে।তারা আরো বলেন, কালুখালী উপজেলা প্রেসক্লাবের প্রতিটি সদস্য উপজেলার পাশাপাশি রাজবাড়ী জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবন মান উন্নয়নে কাজ করবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি নেতা রিজভীর পা ধরে সালাম করা সেই পুলিশ ক্লোজড
বিএনপি নেতা রিজভীর পা ধরে সালাম করা সেই পুলিশ ক্লোজড

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করার ঘটনায় ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর Read more

রাশিয়ায় ২৯ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, সবাই নিহত
রাশিয়ায় ২৯ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, সবাই নিহত

রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে এ তথ্য জানায় রুশ প্রতিরক্ষা Read more

রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ-অমরপুর গ্রামে পতেঙ্গা বেগম (৫০) নামের এক নারীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকাল Read more

উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি
উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি

উমরা পালন একটি ফজিলতপূর্ণ বিশেষ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সঙ্গে নতুন করে বান্দার সম্পর্ক তৈরি হয় এবং গুনাহ থেকে ক্ষমা Read more

ব্রিটেনে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে ট্রাম্প
ব্রিটেনে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ব্রিটেনে পৌঁছেছেন। দেশটিতে ট্রাম্পের এটি দ্বিতীয় রাষ্ট্রীয় সফর; যা মার্কিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন