কিশোরগঞ্জের ইটনায় থালা-বাসন পরিষ্কার করতে গিয়ে ধনু নদীতে ডুবে নিখোঁজ পার্বতী রানী বিশ্বাস (৫০) এর ৪৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে নমপাড়া এলাকায় ঘটনার ৪৮ ঘণ্টা পর তার মরদেহ ভেসে উঠে। এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার বেতেগা গ্রামের পাশে ধনু নদীতে পা পিছলে নিখোঁজ হন তিনি।নিহত পার্বতী রানী বিশ্বাস দুই সন্তানের জননী তিনি ইটনা উপজেলার সদর ইউনিয়নের বেতেগা গ্রামের রমাকান্ত বিশ্বাসের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতী রানী বিশ্বাস গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় নদীতে থালা-বাসন পরিষ্কার করতে যান। দীর্ঘ সময় ঘরে না ফেরায়, তার স্বামী রমাকান্ত বিশ্বাস নদীর তীরে গিয়ে দেখেন থালা-বাসন পড়ে রয়েছে, কিন্তু পার্বতী নেই। পরে স্বজনরা নদীসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। সন্ধ্যায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করলেও পার্বতীর সন্ধান মেলেনি। পরে আজ বৃহস্পতিবার সকালে নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।এদিকে, মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ইটনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মুশফিকুর রহিম জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে যাই, রাত হয়ে যাওয়ায় প্রচণ্ড স্রোতে উদ্ধার কাজ বন্ধ করে দেওয়া । বুধবার দিন ভর খোঁজাখুঁজি করেও নিখোঁজ নারীর সন্ধান পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে বলে জানায়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় ভিক্ষার জন্য শিশুর ওপর অমানবিক নির্যাতন
পাবনায় ভিক্ষার জন্য শিশুর ওপর অমানবিক নির্যাতন

ছয় মাস আগে অপহরণ করা হয় ছয় বছরের শিশু সোয়াইব হোসেনকে। এরপর তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। সারা শরীরে Read more

পাটোয়ারী সত্য উন্মোচন করেছেন, বাধা দিয়ে থামানো যাবে না: নাহিদ ইসলাম
পাটোয়ারী সত্য উন্মোচন করেছেন, বাধা দিয়ে থামানো যাবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম। কিন্তু চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। চট্টগ্রামের দিকে অনেক Read more

বাজেটের ঘোড়ায় সওয়ার চসিক, বাস্তবায়নে অনুদানের বাঁধা!
বাজেটের ঘোড়ায় সওয়ার চসিক, বাস্তবায়নে অনুদানের বাঁধা!

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগর উন্নয়নে একের পর এক উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিচ্ছে। তবে সরকারের অনুদান ও বিদেশি অর্থায়নের ওপর Read more

সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পংকজ ও তার দুই সহযোগী গ্রেফতার
সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পংকজ ও তার দুই সহযোগী গ্রেফতার

সুনামগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান পংকজ (৩৫) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ মে) বিকালে Read more

অন্তহীন অভিযোগে অভিযুক্ত উখিয়া থানার ওসি আরিফ
অন্তহীন অভিযোগে অভিযুক্ত উখিয়া থানার ওসি আরিফ

কক্সবাজারের উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসেনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা, ঘুষ বাণিজ্য, নিরীহ মানুষকে ফাঁসানো, মামলার নামে হয়রানি, Read more

তৃতীয়বারের মতো ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান
তৃতীয়বারের মতো  ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান

জয়া আহসানকে তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে তৃতীয়বারের মতো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন