পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য শুন্য রয়েছে ১৫দিন ধরে। এতে প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে নানা সংকট, নেমে এসেছে স্থবিরতা। উপাচার্যের স্বাক্ষরের জন্য আটকে আছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন। এমন পরিস্থিতিতে নিজস্ব ক্যাম্পাস থেকে দ্রুত উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মকর্তারা।রবিবার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিদের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠান থেকে এই দাবি জানানো হয়।মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বলেন, ‘২০০৮ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬ জন ভিসি চলে গেছেন। যারা এসেছিলেন তারা সবাই অন্য বিশ্ববিদ্যালয় থেকে আসা ভিসি ছিলেন। যে বিশ্ববিদ্যালয় থেকে যে ভিসিই আসেন না কেন, তিনি চান তার বিভাগের ও তার বিশ্ববিদ্যালয় থেকে অধিক পরিমাণে নিয়োগপ্রাপ্ত শিক্ষক এখানে হোক। কিন্তু আজ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশে গিয়ে শিক্ষকতা করলেও নিজের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারেননি। কারণ আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আজ পর্যন্ত কোনো ভিসি নিয়োগ হয়নি।’অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ মীর খালেদ ইকবাল চৌধুরী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় এখন আরে ছোট বলা যাবে না। এখানে আমাদের গ্রেড-১, গ্রেড-২, গ্রেড-৩ প্রফেসর আছেন। এখন প্রায় ৩০ জনের অধিক প্রফেসর আছেন। যারা ভিসি হওয়ার যোগ্য। অন্য বিশ্ববিদ্যালয় থেকে যেকল প্রফেসররা এখানে ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার হিসেবে আসছেন তারাও কিন্তু এই গ্রেড-১, গ্রেড-২, গ্রেড-৩ থেকে আসছেন। তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগ করতে সমস্যা কোথায়। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ থেকেই যদি ভিসি নিয়োগ করা হয় তাহলে সবধরণের সমস্যা সহজেই নিরসন করা সহজ হবে।’লাইফ অ্যান্ড আর্থ সাইন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডঃ মুহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘গত ১৫ মার্চ থেকে রিজাইন দেওয়ার পর থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ভিসি শুন্য হয়ে আছে। একাডেমিক, প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে গেছে। পরীক্ষার ফলাফল প্রকাশ, সার্টিফিকেট উত্তোলন করতে ভিসির স্বাক্ষর লাগবে। আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বেতন আটকে আছে ভিসির স্বাক্ষরে জন্য। আমরা চাই সরকার অতি স্বত্বর আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগ দিয়ে এই সমস্যা থেকে উত্তোরণ ঘটাবে।’মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো. কামরুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফজলুল হক, লাইফ অ্যান্ড আর্থ সাইন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মুহাম্মদ নাজমুল ইসলাম, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, ইতিহাস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুল্লাহ, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. খায়রুল আলম প্রমুখ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২১ জুলাই: নামাজের সময়সূচি
২১ জুলাই: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩৯
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩৯

নেপালে টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এই Read more

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কমিশন করা হবে: বাণিজ্য উপদেষ্টা
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কমিশন করা হবে: বাণিজ্য উপদেষ্টা

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে দেড় দশক ধরে অকার্যকর থাকা বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া Read more

ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেন পাহলভী
ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেন পাহলভী

ইরানে শাসনব্যবস্থার পতন এবং নতুন একটি স্বাধীনতার পর দেশটি অবিলম্বে ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে  সম্পর্ক স্বাভাবিক করবে।  বৃহস্পতিবার Read more

হামাস ধ্বংসে নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে : রুবিও
হামাস ধ্বংসে নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে : রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার হলো ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং হামাসের ধ্বংস। আর এই লক্ষ্যে ওয়াশিংটন প্রধানমন্ত্রী Read more

নেপালে বিক্ষোভের মুখেও সোশাল মিডিয়া বন্ধ রাখায় অটল প্রধানমন্ত্রী
নেপালে বিক্ষোভের মুখেও সোশাল মিডিয়া বন্ধ রাখায় অটল প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশজুড়ে সহিংস বিক্ষোভ এবং ১৯ জনের মৃত্যুর পরও ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অ্যাপের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন