কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেত থেকে রৌজা মনি (০৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকার একটি পাটক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। নিহত রৌজা মনি কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চর মারিয়া গ্রামের সুমন মিয়ার মেজো মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (০৬ জুলাই) বিকাল ৫ টার দিকে রৌজা মনি বাড়ির সামনে খেলা করছিল। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় রৌজা মনি। এর পরে সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। এদিকে শিশুটির খোঁজে সাধারণ ডায়েরিও করা হয়েছিল। কিন্তু কোনো খোঁজই নেই মেয়েটির। সন্দেহজনক জায়গা ও আশপাশের পুকুর-ডোবায় কয়েক দফায় চালানো হয় তল্লাশি। আজ শুক্রবার সকালের দিকে স্থানীয় এক কৃষক বাড়ির পেছনে পাটক্ষেতের পাশের জমিতে ঘাস কাটতে গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তখন খুঁজতে গিয়ে রৌজা মনির মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। শিশুটির বাবা সুমন মিয়া বলেন, ‘কিভাবে কী ঘটেছে, কিছুই বুঝতে পারছি না। আমি আইনের কাছে আমার মেয়ের হত্যার বিচার চাই।’ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এবি ছিদ্দিক বলেন, রৌজা মনি নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। আজ শুক্রবার সকালে এলাকার একটি পাটক্ষেত থেকে রৌজা মনি মরদেহ উদ্ধার করে পুলিশ। এটি দুঃখজনক ঘটনা। আমরা চাই, হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করা হোক। এজন্য এলাকার সবাই সহযোগিতা করবে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান দ্রুতই হবে: শিক্ষা উপদেষ্টা
শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান দ্রুতই হবে: শিক্ষা উপদেষ্টা

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে দ্রুতই সেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) Read more

বৌদ্ধ নেতাদের সাথে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
বৌদ্ধ নেতাদের সাথে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের প্রতিনিধিদল। এ সময় বৌদ্ধ Read more

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সুফিউর রহমান
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সুফিউর রহমান

প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছেন মোহাম্মদ সুফিউর রহমান। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেয়া হয়েছে।রবিবার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ Read more

মায়ের কাছ থেকে দেড় লাখ টাকায় ছেলেকে কিনে হত্যা করে ঘাতকরা
মায়ের কাছ থেকে দেড় লাখ টাকায় ছেলেকে কিনে হত্যা করে ঘাতকরা

সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবক সিরাজুল ইসলাম হত্যার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে রোমহর্ষক তথ্য—নিজ মায়ের কাছ থেকে দেড় Read more

বাংলাদেশ অবশ্যই ফিফা বিশ্বকাপে অংশ নিবে: ফিফা সভাপতি
বাংলাদেশ অবশ্যই ফিফা বিশ্বকাপে অংশ নিবে: ফিফা সভাপতি

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের প্রস্তুতি এখনো পুরোপুরি শুরু না হলেও, ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। আগামী জুনে প্রথমবারের Read more

জানা গেলো অস্ট্রেলিয়ার ঈদুল ফিতরের তারিখ
জানা গেলো অস্ট্রেলিয়ার ঈদুল ফিতরের তারিখ

বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সালের ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির রাষ্ট্রীয় সংস্থা ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ এক আনুষ্ঠানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন