মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা তিনজনই সহোদর বোন।বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার রাজদিয়া এলাকার মুন্সী ভিলার সামনে পাকা রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেপ্তার তিন নারী হলেন— উপজেলার লতব্দী ইউনিয়নের চর নিমতলা গ্রামের মো. মালেক শেখের মেয়ে মোসা. ফাতেমা বেগম (৩০), মোসা. শিউলি বেগম (৩৪) ও মোসা. সবুজা বেগম (৪০)।এ বিষয়ে সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
শেরপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বগুড়ার শেরপুরের ছোনকায় রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ লুটপাট ও শিক্ষকদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ এনে Read more

সিংড়ায় হতদরিদ্রের সাড়ে ৭ হাজার কেজি চাল বিক্রি করে দিল চেয়ারম্যান
সিংড়ায় হতদরিদ্রের সাড়ে ৭ হাজার কেজি চাল বিক্রি করে দিল চেয়ারম্যান

নাটোরের সিংড়া উপজেলায় ভিজিডি কর্মসূচির ৭ দশমিক ৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। বিষয়টি Read more

মালদ্বীপ ভ্রমণেচ্ছু ও প্রবাসী বাংলাদেশিদের কঠোর সতর্কতা জারি
মালদ্বীপ ভ্রমণেচ্ছু ও প্রবাসী বাংলাদেশিদের কঠোর সতর্কতা জারি

মালদ্বীপে ভ্রমণেচ্ছু ও কর্মরত প্রবাসী কর্মীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের Read more

বয়সসীমা ছাড়াই ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ
বয়সসীমা ছাড়াই ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

ব্যাংক এশিয়া পিএলসিতে ‘হেড অব রিটেইল লিয়াবিলিটি প্রোডাক্টস (এফভিপি-ইভিপি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ মে পর্যন্ত আবেদন Read more

বিএনপি ও আ.লীগকে যারা এক করতে চায়, তারাই দেশের ষড়যন্ত্রকারী: আব্দুস সালাম
বিএনপি ও আ.লীগকে যারা এক করতে চায়, তারাই দেশের ষড়যন্ত্রকারী: আব্দুস সালাম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, যারা আওয়ামী লীগ আর বিএনপিকে এক করতে চায়, তারাই দেশের ষড়যন্ত্রকারী। তারা ষড়যন্ত্র করে Read more

ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল
ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল

বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনা সংক্রান্ত ব্যস্ততার কারণে এশিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন