ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল বিভাগ থেকে অংশ নেয়া ৬৩ জন পরীক্ষার্থী ফেল করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের গাফলতিতে এমন ঘটনা ঘটেছে বলে মনে করেন শিক্ষার্থীরা। এমন বিপর্যয়ে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে, ২০২৫ সালে হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী ভোকেশনাল বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিদ্যালয়ের টেড ইন্সট্রাকশন বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় সবাই অকৃতকার্য হয়েছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা শুক্রবার সকালে জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে সমস্যা সমাধানের জন্য মানববন্ধন করেন। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেন। অর্ক নামের এক শিক্ষার্থী বলেন, ‘সব বিষয়ে ভালো নম্বর পেয়েছি, তবুও সবকিছু শেষ। কার কী দোষ আমি জানি না। ভালো পরীক্ষা দিয়েও কেন ব্যবহারিক পরীক্ষায় ফেল করেছি? কেন তা জানি না- এটা তদন্ত করে সমাধান করা হোক।’ মিম নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘ব্যবহারিকের নম্বর পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকদের হাত দিয়েই দেয়া হয়। নম্বর মার্কশিটে যোগ না হওয়ায় সবাই ফেল করেছে। কেন এমনটা হলো, এজন্য বিদ্যালয়ের শিক্ষকরা দায়ী। তারা ভালোভাবে মনিটরিং করলে এমনটি হতো না।’ সিফাত নামে অপর এক শিক্ষার্থী বলেন, ‘আমরা সকলেই আমাদের ব্যবহারিক খাতা সময় মতো বিদ্যালয়ে জমা দিয়েছি। এটার দায় সম্পূর্ণ শিক্ষকদের। তাদের ব্যর্থতার দায় আমরা কেন নেব? এটার তদন্ত হওয়া প্রয়োজন।’ ভোকেশনাল বিভাগের শিক্ষক তরিকুল ইসলাম বলেন, ‘আমরা এখান থেকে শিক্ষার্থীদের নম্বর যথাসময় কারিগরি শিক্ষা বোর্ডে পাঠিয়েছি। কিন্তু বোর্ড বলছে নম্বর পাননি, কারিগরি ত্রুটির কথা বলছেন তারা।’ তিনি আরও বলেন, ‘বোর্ড থেকে বলা হয়েছে যে শিক্ষার্থীদের ফলাফল অকৃতকার্য এসেছে সেগুলো নিয়ে বোর্ডে যাওয়ার জন্য। যেহেতু অনলাইনে হয়নি তাই ২৫০০ টাকা জরিমানা দিয়ে ম্যানুয়্যালি নিয়ে যেতে হবে। আশা করি আগামী রোববার বিষয়টি সমাধান হয়ে যাবে।’ বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে। এজন্য ৬৩ পরীক্ষার্থী সমস্যায় পড়েছে। এ নিয়ে ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডে আমরা কথা বলেছি। দ্রুত সমস্যার সমাধান হবে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগ করে ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগ করে ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে প্রায় ৩০ জন Read more

টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন রশিদ খান
টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন রশিদ খান

বর্তমানে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ফরম্যাট টি-টোয়েন্টি। যেখানে প্রতিটি বলেই বদলে যেতে পারে ম্যাচের গতিপথ। আর এই গতিময় ফরম্যাটে ধারাবাহিকতা ধরে Read more

গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি
গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির বিমান বাহিনীর পাইলট, কর্মকর্তা এবং সৈনিকসহ অন্তত ৯৭০ Read more

যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫
যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টিউয়ার্ট সেনাঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় Read more

‘তেল নিতে হলে বাধ্যতামূলক ফুয়েল কার্ড থাকতে হবে’
‘তেল নিতে হলে বাধ্যতামূলক ফুয়েল কার্ড থাকতে হবে’

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আগামী ১ এপ্রিল থেকে পাম্প হতে তেল সংগ্রহের করতে বাধ্যতামূলক ফুয়েল কার্ড লাগবে বলে জানানো হয়েছে। উপজেলা Read more

আজ রাতে নতুন গিলাফে সজ্জিত হবে পবিত্র কাবা শরীফ
আজ রাতে নতুন গিলাফে সজ্জিত হবে পবিত্র কাবা শরীফ

সৌদি আরবে আজ সূর্যাস্তের পর থেকে (হিজরি ক্যালেন্ডারে রাত আগে আসে। সূর্যাস্তের মাধ্যমে পুরনো দিন শেষ হয়ে নতুন দিন শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন